বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মিন্টু শেখ ভারতে আটক

চিত্ত বিশ্বাস, কলকাতা
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৭

মিন্টু-শেখ বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মিন্টু শেখ ওরফে আরিফুল ইসলামকে আটক করেছে ভারতীয় পুলিশ। অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগে উত্তর প্রদেশের বারাবানকি দেবা শরিফ থেকে তাকে আটক করা হয়। তাকে কলকাতায় নেওয়া হয়েছে।
এদিকে আটক মিন্টুর বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কলকাতা পুলিশ।
গত ১৫ ফেব্রুয়ারি সকালে কলকাতার এনটালির কনভেন্ট রোডে এক স্কুলের সামনে বাচ্চা কাল্লু নামে এক মোটরসাইকেল আরোহীর ওপর গুলি চালান মিন্টু শেখ। যদিও তার টার্গেট ছিলো বাচ্চা কাল্লুর ভাই বাপী। কলকাতার মতো ব্যস্ত নগরীতে দিনে দুপুরে স্কুলের সামনে গুলি চালানোর মতো ঘটনা বিরল হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। ওইদিন বাচ্চা কাল্লু তার ভাই বাপীর মোটরসাইকেলে করে ভাইকে স্কুলে রাখতে যান। সেখানে তাকে বাপী ভেবে গুলি করা হয়।
গ্রেফতারের পর মিন্টু শেখ পুলিশকে জানিয়েছেন, তিনি বাংলাদেশে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং ছয় বছর কারাভোগের পর জেল থেকে পালিয়ে তিনি কলকাতায় চলে আসেন। গত তিন বছর ধরে তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারইপুরের মাল্লিকপুর এলাকায় বাস করছেন।

বাপীর সঙ্গে শত্রুতার জেরে মিন্টু শেখকে ভাড়া করেন এলাকার সন্ত্রাসী ইলিয়াস। তার সঙ্গে মিন্টুর ঢাকা এবং দুবাইয়ে পরিচয় হয়। পরে ইলিয়াসের মাধ্যমেই মিন্টু কলকাতায় আশ্রয় নেন। ইলিয়াস মিন্টুকে ‘সার্প শুটার’ হিসেবে চিনতেন বলেই তার শত্রু বাপীকে হত্যার জন্য তাকে ব্যবহার করতে চেয়েছেন। এ ঘটনার পর শনিবারই ইলিয়াসকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, বাংলাদেশ থেকে আসা সন্ত্রাসীরা কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় গা ঢাকা দিয়ে থাকার সময় সাধারণত কোনও ধরনের অপরাধের সঙ্গে জড়ায় না। এই প্রথম কেউ কলকাতায় স্কুলের সামনে দিনেদুপুরে হত্যার উদ্দেশ্যে সরাসরি গুলি চালানোর মতো ঘটনা ঘটালো। মিন্টু শেখের বিষয়ে কলকাতা পুলিশ ঢাকা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

/ইউআই/এসএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম