গরমে নাকাল উত্তর প্রদেশ, ৭২ ঘণ্টায় ৫৪ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৩, ১৩:১১আপডেট : ১৮ জুন ২০২৩, ১৩:১৬

গরমের দাপট কমছে না ভারতে। ক্যালেন্ডারের পাতায় বর্ষা চলে আসলেও তাপদাহ থেকে রক্ষা মিলছে না সাধারণ মানুষের। গরমে ত্রাহি অবস্থা শিশুদের পাশাপাশি বয়স্কদেরও। হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। গত ৭২ ঘণ্টায় উত্তর প্রদেশের বালিয়া জেলায় ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নতুন করে হাসপাতালে ভর্তি ৪০০ জন।

চিকিৎসকরা বলছেন, তাদের মৃত্যুর কারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকলেও মূল কারণ হতে পারে তাপদাহ। প্রচণ্ড গরমে হাসপাতালে ভর্তি বাড়ছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে। অধিকাংশ জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর।

হাসপাতালে ভর্তি বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারও তীব্র জ্বর, বমি, ডায়েরিয়াসহ অনেক উপসর্গ রয়েছে।

বালিয়া জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসকে যাদব জানিয়েছেন, গত ১৫ জুন মারা গেছেন ১৩ জন, ২০ জনের মৃত্যু হয়েছে পরের দিন।

তাপ থেকে রক্ষায় সাধারণ মানুষকে ছায়াঘেরা স্থান দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জরুরি প্রয়োজন ছাড়া বয়স্কদের ঘর থেকে বের না হতে বলছেন তারা। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে জানায়নি আবহাওয়া কর্তৃপক্ষ।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক