যত্রতত্র প্রস্রাব করলেই ফুলের মালা পরিয়ে দিচ্ছে পুলিশ!

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৪

যত্রতত্র প্রস্রাব করলেই ফুলের মালা পরিয়ে দিচ্ছে পুলিশ! ভারতকে স্বচ্ছ ও পরিষ্কার-পরিছন্ন করতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন ‘স্বচ্ছ ভারত অভিযান’। আর হায়দ্রাবাদে যত্রতত্র প্রস্রাব করা ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমে এ উদ্যোগকে ‘পুলিশের গান্ধীগিরি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
অভিনব এ উদ্যোগ হলো, ফুটপাতে বা যেকোনও উন্মুক্ত স্থানে কাউকে প্রস্রাব করতে দেখলেই এখন থেকে তার গলায় ফুলের মালা পরিয়ে দেবে ট্রাফিক পুলিশ। যাকে বলা হচ্ছে একেবারে লজ্জার মালা।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রাম স্বামী জানান, মালা পরানোর পর প্রকাশ্যে প্রস্রাবকারীদের অনুরোধ জানাবেন তারা যেন এ লজ্জাজনক কাজটি না করে পাবলিক টয়লেটগুলো ব্যবহার করেন।
কয়েকদিন ধরে এই উদ্যোগের ফলে তারা এখন ভালো ফল পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

হায়দ্রাবাদ রাজ্য পুলিশের এ উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এটা একটি ভালো উদ্যোগ। আমরা একে সাধুবাদ জানাই। তবে সমস্যার শেকড় অনেক গভীর। সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করতে হবে।’

দুর্গন্ধের কথা বাদ দিলেও যত্রতত্র প্রস্রাব শহরের স্বাস্থ্যকর পরিবেশ নষ্ট করে। হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশ প্রতিদিন ১৫-২০ জনকে লজ্জার মালা পরিয়ে দিচ্ছে। তবে অনেকেই মনে করছেন, এতে সমস্যার সমাধান হবে না।

হায়দ্রাবাদ পুলিশের অভিনব উদ্যোগ এটাই প্রথম নয়। এর আগে হেলমেট না পরার কারণে জরিমানার পরিবর্তে হেলমেট পরা লোকদের চকলেট বিতরণ করেছে। যাতে করে পুলিশের বার্তা অন্যদের কাছে তারা পৌঁছে দেন।

যত্রতত্র প্রস্রাবের বিরুদ্ধে এমন অভিনব উদ্যোগও অবশ্য প্রথম নয়। কয়েক বছর আগে দিল্লি পুলিশও এমন একটি উদ্যোগ নিয়েছিল।

ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্য অনুযায়ী, খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে।  দেশটির ৬০ কোটিরওে বেশি মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করেন।

ভিডিও:

সূত্র: জি-নিউজ, আইবিএন লাইভ।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম