হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য, অবস্থা সংকটাপন্ন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ২১:১৭আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২১:২৫

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা গুরুতর। আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন সিপিএমের সাবেক এই জ্যেষ্ঠ নেতা। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ পিটিআই সংবাদ মাধ্যমকে জানান, তার শারীরিক অবস্থা অবনতির দিকে। নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত হাসপাতালে আনা হয়।

বুদ্ধদেব গুরুতর অসুস্থ জানার পর সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, ‘আমরা অসুস্থতার কথা জেনেছি। তিনি দীর্ঘদিন অসুস্থ। আজ (শনিবার) সকাল থেকে আরও অবনতি হয়।

হাসপাতালে ভর্তির খবরে সিপিএমের শীর্ষ নেতারাও সেখানে ছুটে যাচ্ছেন। সাবেক মুখ্যমন্ত্রীর অসুস্থতায় উদ্বেগ জানিয়ে সুস্থতা কামনা করেন রাজ্যপাল। তাকে দেখতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তিনি ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: এনডিটিভি, দ্য হিন্দুস্তান টাইমস

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম