চীন-পাকিস্তানের ‘আগ্রাসন’ মোকাবিলায় মিগ-২৯ মোতায়েন ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ১৫:২১আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৫:৪৬

অশান্ত কাশ্মীরের শ্রীনগর বিমানঘাঁটিতে মিগ-২৯ মোতায়েন করেছে দিল্লি। প্রতিবেশী চীন ও পাকিস্তানের আগ্রাসন মোকাবিলায় অঞ্চলটিতে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। খবর এনডিটিভির।

এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার ভিপুর শর্মা এএনআই নিউজকে বলেছেন, কাশ্মীরের শ্রীনগর সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে। ফলে সেখান থেকে কাশ্মীর ও লাদাখ সীমান্তে নজরদারি সহজ হবে। এ জন্য শ্রীনগরের ঘাঁটিতে উন্নতমানের ও শক্তিশালী মিগ-২৯ মোতায়েন করা হয়েছে। এই যুদ্ধবিমানটি দুই দিকের শত্রুদের মোকাবিলা করতে সক্ষম।

এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি চালাতে রাশিয়ার তৈরি মিগ-২১ যুদ্ধবিমান ব্যবহার করা হয়। এখন যুক্ত হলো আধুনিক যুদ্ধবিমান।

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, শ্রীনগরে মিগ-২৯ ‘স্কোয়াড্রন ট্রাইডেন্টস'’-এর হাতে তুলে দেওয়া হয়েছে এটি। ২০১৯ সালে সীমান্ত এলাকায় পাকিস্তানভিত্তিক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিতে মিগ-২১ ব্যবহার করে দিল্লি।

বিমানবাহিনীর আরকে কর্মকর্তা শিভাম রানা বলেছেন, এই যুদ্ধবিমানের সংস্করণটি রাতেও নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক