কলকাতায় সিমবক্স চক্রের সন্ধান পেলো এসটিএফ, বাংলাদেশিসহ গ্রেফতার ৮

রক্তিম দাশ, কলকাতা
১৩ আগস্ট ২০২৩, ০২:৩৩আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৩

বড়সড় সিমবক্স চক্রের সন্ধান পেয়ে দু'দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিকসহ ৮ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। জানা গেছে, গ্রেফতাররা হলো—সৌরভ বেরা, বিরাজ বিশ্বাস, দেবাশিস বিশ্বাস, তীর্থঙ্কর চ্যাটার্জি, সৌরভ মন্ডল, দীপাঞ্জন সাহা, অরূপ মিস্ত্রি ও মহম্মদ আসাদুর রহমান। এদের মধ্যে মহম্মদ আসাদুর রহমান বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা।

গ্রেফতারদের কাছ থেকে মোট ৩৩ সেট সিমবক্স মেশিন, ১৭টি ইন্টারনেট রাউটার ও ৬ হাজার বেআইনি সিমকার্ড জব্দ করা হয়েছে। সূত্রের খবর, জব্দ করা সামগ্রীর বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

এসটিএফ সূত্রে জানা গেছে, গত ১০ ও ১১ আগস্ট রাজ্য পুলিশের এসটিএফ বিভিন্ন দলে ভাগ হয়ে নদিয়ার চাকদহ, কৃষ্ণনগর ও কৃশানগঞ্জ থানা এলাকা, হাওড়ার মালিপাঁচঘড়া ও লিলুয়া থানা এলাকা এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ ও পেট্রাপোল থানা এলাকার মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। গ্রেফতারদের বিরুদ্ধে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় ভারতীয় টেলিগ্রাফ আইন, ভারতীয় ওয়ারলেস টেলিগ্রাফি আইন ও ভারতীয় ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে। তদন্তকারীদের দাবি, সিমবক্স নেটওয়ার্কের মাধ্যমে সরকারি শুল্ক ফাঁকি দেওয়া ছাড়াও বেআইনি কার্যকলাপ, সংগঠিত অপরাধ ও দেশবিরোধী কাজে যুক্ত ছিল অভিযুক্তরা।

/এমএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম