মহিষ চুরির ৫৮ বছর পর গ্রেফতার

আন্তর্জাতিক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৪

ভারতের কর্ণাটকে ৫৮ বছর আগের গরু চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ৭৮ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে দুটি মহিষ ও একটি বাছুর চুরির অভিযোগ রয়েছে। পরে অবশ্য বয়স বিবেচনায় তাকে জামিনে মুক্তি দেয় আদালত।      

অভিযুক্ত ওই ব্যক্তির নাম গণপতি বিঠল ওয়াগোর। ঘটনাটি যখন ঘটে তখন ওয়াগোরের বয়স ছিল ২০। সে সময় কৃষ্ণ চন্দর নামে অন্য এক ব্যক্তির সঙ্গে গ্রেফতার হয়েছিলেন ওয়াগোর।    

পুলিশ বলছে, জামিনে ছাড়া পেয়ে তারা নিখোঁজ হয়ে যায়। তাদের আর সন্ধান পাওয়া যায়নি। কয়েক সপ্তাহ আগে পুরনো মামলার নথি ঘাটতে গিয়ে মামলাটি ফের সামনে আসে। তখন থেকেই ওয়াগোর ও কৃষ্ণকে খোঁজা শুরু হয়। পরে জানা যায়, ১৭ বছর আগে ২০০৬ সালে কৃষ্ণ চন্দর মারা গেছেন।

কর্ণাটকের বিদার জেলায় এই চুরির ঘটনা ঘটলেও দু’বারই ওয়াগোরকে গ্রেফতার করা হয় মহারাষ্ট্র থেকে। সবশেষ গত সপ্তাহে ওয়াগোরকে পুনরায় গ্রেফতার করা হলেও বয়স বিবেচনায় তাকে জামিনে মুক্তি দেয় আদালত।

পুলিশ বলছে, ওয়াগোর এবং কৃষ্ণ চন্দর ১৯৬৫ সালে পশু চুরি করার কথা স্বীকার করেছিলেন। সে সময় স্থানীয় আদালতে হাজির করা হলে শর্তসাপেক্ষে জামিন পায় তারা। তবে ছাড়া পেয়ে সমন ও ওয়ারেন্টে সাড়া দেওয়া বন্ধ করে দেন তারা।

সূত্র: বিবিসি 

/এসএইচএম/ /এসপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম