বাংলাদেশ থেকে আনা ৬০টি স্বর্ণের বার জব্দ করলো বিএসএফ

রক্তিম দাশ, কলকাতা
০২ নভেম্বর ২০২৩, ২১:৩১আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২১:৪১

স্বর্ণ চোরাচালানের একটি বড় অভিযান নস্যাৎ করেছে ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বাহিনীটির জওয়ানরা। বৃহস্পতিবার বিকেলে বিএসএফ দক্ষিণবঙ্গের প্রধান কর্মকর্তা ও ডিআইজি একে আর্য এ তথ্য জানিয়েছেন।

একে আর্য বলেছেন, বুধবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে সোনা চোরাচালানের বিষয়ে বিএসএফ জওয়ানরা নিশ্চিত তথ্য পেয়েছিলেন। এরপর তারা একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে কেবিনের ভেতরে লুকিয়ে রাখা ৬০টি স্বর্ণের বার উদ্ধার করে। একটি সাদা স্বচ্ছ টেপে বারগুলো মোড়ানো ছিল।

তিনি বলেছেন, এসব স্বর্ণের ওজন ৬৯৯৮.৫৮০ গ্রাম এবং দাম আনুমানিক ৪ কোটি ৩২ লাখ ৮৬ হাজার রুপি। ট্রাক চালককে আটক করা হয়েছে। তার নাম সুরজ মগ (২৩)। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁও থানা এলাকার বাসিন্দা।

আটক চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সাধারণত ট্রাকটি চোরাচালানের কাজে ব্যবহার করা হত। বাংলাদেশ থেকে মোহাম্মদ মামুন নামে এক চোরাকারবারি তাকে স্বর্ণ পাচারের জন্য ১০ হাজার রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের বাসিন্দা চোরাকারবারী আজগর শেখের হাতে ওই স্বর্ণ তুলে দেওয়ার কথা ছিল।

অভিযুক্তকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্বর্ণসহ কলকাতা শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম