কলকাতায় বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৭

বাংলাদেশি এক নারীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করে পার্কস্ট্রিট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত যুবকের নাম মনিরুল রাসুল। গত বছর বাংলাদেশের এক তরুণী চিকিৎসা করাতে কলকাতায় আসেন। তখন তার সঙ্গে মনিরুলের পরিচয় হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই তরুণী বাংলাদেশে ফিরে যান।

গত বছরের আগস্ট মাসে মনিরুল বাংলাদেশে গিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসে।

অভিযোগ, তারপর থেকে বাংলাদেশি তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে মনিরুল। পরে ওই যুবকের বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানান তরুণী। অভিযোগের পর তাকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পার্কস্ট্রিট থানার পুলিশ।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম