বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্র, দিল্লিতে চিকিৎসক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১৬:২৬আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৬:২৬

দিল্লি পুলিশের এক অভিযানে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ৫০ বছর বয়সী এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চিকিৎসক ড. বিজয়া কুমারী বর্তমানে বরখাস্ত অবস্থায় আছেন। ২০২১-২০২৩ সাল পর্যন্ত নয়ডাভিত্তিক ইয়াথার্থ হাসপাতালে তিনি প্রায় ১৫-১৬টি কিডনি প্রতিস্থাপন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

নথি অনুসারে, এই চক্র বাংলাদেশের রোগীদেরকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রতারণার মাধ্যমে দিল্লি ও আশেপাশের বড় বড় হাসপাতালগুলোতে কিডনি প্রতিস্থাপনের জন্য নিয়ে আসত। ড. কুমারী ছাড়াও গত মাসে তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই চক্রে ব্যবহৃত ভুয়া নথিপত্রও জব্দ করা হয়েছে। যেগুলো দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছিল।

ড. কুমারী একজন অভিজ্ঞ কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন এবং প্রায় ১৫ বছর আগে অ্যাপোলো হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে যোগদান করেছিলেন। তিনি হাসপাতালের স্থায়ী কর্মচারী ছিলেন না। বরং ফি নেওয়ার বিনিময়ে সেবা ভিত্তিতে কাজ করতেন।

ইয়াথার্থ হাসপাতালের অতিরিক্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সুনীল বালিয়ান জানিয়েছেন, কুমারী হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট হিসেবে কাজ করতেন অভিযুক্ত চিকিৎসক। প্রায় তিন মাস আগে একটি সার্জারি করেছিলেন।

ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশের এই কার্যক্রমের পরপরই ড. কুমারীকে বরখাস্ত করা হয়েছে। পূর্বে ক্রাইম ব্রাঞ্চের তদন্তের জন্য আমাদের কাছে কিছু তথ্য চাওয়া হয়েছিল এবং আমরা সেই তথ্য সরবরাহ করেছি।

এই চক্রের সদস্য হিসেবে বাংলাদেশ থেকে আসা রাসেল (২৯), মোহাম্মদ সুমন মিয়ান এবং ইফতি নামের ব্যক্তি জড়িত। ত্রিপুরাভিত্তিক রতিশ পালও এই চক্রের সদস্য। তারা বাংলাদেশ থেকে কিডনি দাতাদের প্রতারণা করে দিল্লিতে নিয়ে আসত এবং প্রতিস্থাপন করার জন্য তাদের ৪-৫ লাখ রুপি নিত। আর কিডনি গ্রহীতাদের কাছ থেকে আদায় করা হত ২৫-৩০ লাখ রুপি। ইফতি বাদে চক্রের অপর সন্দেহভাজন সদস্যদের গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ভুক্তভোগীদের চিকিৎসার রেকর্ডে বাংলাদেশ হাইকমিশনের ভুয়া নথিপত্র পাওয়া গেছে। এছাড়া ড. কুমারীর সহকারী বিক্রমকেও গ্রেফতার করা হয়েছে।

রাসেল দিল্লির যসোলা গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দাতাদের সেখানে রাখত। ফ্ল্যাট থেকে ৯টি পাসপোর্ট, দুটি ডায়েরি এবং একটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে। এই রেজিস্টারে দাতা ও গ্রহীতাদের আর্থিক লেনদেনের বিবরণ রয়েছে।

এই কিডনি পাচার চক্র সম্পর্কে আরও জানতে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযানও চলছে।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের