ইতিহাস থেকে কিছুই শেখেনি পাকিস্তান: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১২:৩৫আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:৩৫

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ জুলাই) কার্গিল যুদ্ধের ২৫ বছর উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি পাকিস্তানের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, দেশটি যখনই কোন দুঃসাহসিক কাজ করেছে তখনই পরাজয়ের মুখোমুখি হয়েছে। তারা ইতিহাস থেকে কোনও শিক্ষাই নেয়নি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত কার্গিলের অদূরে দ্রাস সেক্টরের যুদ্ধ স্মৃতি সৌধে গিয়ে শুক্রবার সকালে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান মোদি। এসময় যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,জাতির জন্য তাদের আত্মত্যাগ অমর। কার্গিল বিজয় দিবসে তাদের সর্বদা স্মরণ করা হবে বলেও জানান তিনি। এসময় পাকিস্তান এখনও জঙ্গি ও সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন মোদি।

ভারতীয় সেনাবাহিনী লাদাখের কার্গিলে বরফের মধ্যেই প্রায় তিন মাস ধরে যুদ্ধ চালিয়ে গেছে। তাদের যুদ্ধ শুধু পাক সেনাদের বিরুদ্ধেই ছিল না। ছিল প্রতিকূল ও বৈরী পরিবেশের বিরুদ্ধেও।

কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৭৮০ ফুট উচ্চতায় অবস্থিত কার্গিল, আর দ্রাসের উচ্চতা প্রায় ১০৮০০ ফুট। চারপাশ পাহাড়ে ঘেরা একটি অঞ্চল এটি। এই উচ্চতা, প্রচণ্ড ঠান্ডা আর কম মাত্রার অক্সিজেনে কাজ করাটাই কঠিন হয়ে পড়ে মানুষের পক্ষে। কারগিলে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে। সেই পরিবেশেও জয় ছিনিয়ে এনেছিল ভারতীয় সেনারা।

১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় ভূ-খণ্ড থেকে পাক সৈন্যদের হটিয়ে কার্গিল যুদ্ধের ইতি টেনেছিল ভারত। সেই থেকে প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস পালন করে আসছে ভারত।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম