বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ফিরলেন ২০৫ ভারতীয়

রক্তিম দাশ, কলকাতা
০৭ আগস্ট ২০২৪, ২৩:৩২আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২৩:৩২

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বুধবার বাংলাদেশ থেকে দেশে ফিরলেন ২০৫ জন ভারতীয়।‌ যাত্রী তালিকায় ৬ শিশুও রয়েছে। 

ওই বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছায় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে বিমানটি।

সূত্রের খবর, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এখনই। ওই রুটে আপাতত প্রতি দিন মাত্র দুটি ফ্লাইট চালু থাকছে।

পাশাপাশি, বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে ভিস্তারা এবং ইন্ডিগোও। ভিস্তারার একটি বিমান প্রতি দিন মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। এ ছাড়া দিল্লি-ঢাকা সাপ্তাহিক তিনটি ফ্লাইট চলবে। 

ইন্ডিগো বিমানসংস্থার দিল্লি, মুম্বাই এবং চেন্নাই থেকে ঢাকাগামী তিনটি দৈনিক ফ্লাইট রয়েছে। কলকাতা থেকে ঢাকা যাওয়ার জন্য রয়েছে দৈনিক দুটি ফ্লাইট। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে দৈনিক কতগুলো ফ্লাইট চালু থাকবে, তা নিশ্চিত না।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম