জম্মু ও কাশ্মিরে বিধানসভা ভোট ১৮ সেপ্টেম্বর থেকে

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৮:৪২আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৮:৪৮

ভারতের  জম্মু ও কাশ্মির এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। শুক্রবার (১৬ আগস্ট) সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায়। আর হরিয়ানায় হবে এক দফায়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জম্মু ও কাশ্মিরে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোটগ্রহণ হবে। হরিয়ানায় ভোট হবে শুধু ১ অক্টোবর। দুটি বিধানসভা ভোটেরই এক সঙ্গে গণনা হবে ৪ অক্টোবর।

গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ কেন্দ্র এবং কমিশনকে নির্দেশ দিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মিরে বিধানসভা ভোট করাতে হবে। এরপরই নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৪ সালের পরে আবার জম্মু ও কাশ্মিরে বিধানসভা ভোট হতে চলেছে। এর মধ্যে অবশ্য পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মির। নরেন্দ্র মোদী সরকার ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা লোপ করেছিল। সাবেক জম্মু-কাশ্মির রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মির এবং লাদাখে ভাগ করা হয়েছিল। তার তিন বছর আগেই অবশ্য রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা। ৩৭০ বাতিলের পরে জম্মু ও কাশ্মিরের বিধানসভা আসনসংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছিল গত বছর। সাতটি আসনের মধ্যে ৬টি বেড়েছে জম্মুতে (৩৭ থেকে ৪৩) এবং একটি কাশ্মিরে (৪৬ থেকে ৪৭)।

কমিশন জানিয়েছে, ২০১১ সালের জনসংখ্যার ভিত্তিতেই আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অভিযোগ উঠেছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিন্দুপ্রধান জম্মুতে মুসলিম প্রধান কাশ্মির উপত্যকার তুলনায় বেশি আসন বাড়ানো হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ২০ অগস্ট প্রকাশিত হবে জম্মু ও কাশ্মিরের চূড়ান্ত ভোটার তালিকা।

তবে নির্বাচনী প্যানেল জানিয়েছে, প্রায় ৯০ লাখ মানুষ বিধানসভায় ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে।

ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মির ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে শত্রুতার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী