দুই শিশুকে যৌন হয়রানির ঘটনায় এবার উত্তাল মুম্বাই, ইন্টারনেট সেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ০৪:৪৬আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:৪৮

চার বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বুধবার (২১ আগস্ট) মুম্বাইয়ের কাছের বাদলাপুর শহরে সব স্কুল ও ইন্টারনেট- সেবাও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে ভারতজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মধ্যেই বাদলাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এল।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট-সেবা বন্ধ করে দিয়েছে।

ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার থানে জেলার বাদলাপুর রেলওয়ে স্টেশনে সকাল ৮টা থেকে কয়েক ঘণ্টা রেললাইন অবরুদ্ধ করে রাখে। স্কুলের গেট, জানালা, বেঞ্চ এবং দরজা ভাঙচুর করে। এসময় দুই কর্মকর্তাসহ ১৭ জন পুলিশ সদস্য আহত হন।

খবরে আরও বলা হয়, মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে বদলাপুরের এ ঘটনায় স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার জেরে স্কুলের অধ্যক্ষ, একজন শ্রেণি শিক্ষক এবং একজন মহিলা পরিচারিকাকে বরখাস্ত করে স্কুল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

/এস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম