রাজনীতি করবেন না: কলকাতায় ধর্ষণ-খুন নিয়ে কেন্দ্রকে প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ২০:৩৭আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২০:৩৭

কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে রাজনীতি না করতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের কৌঁসুলিদের অনুরোধ করেছেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূদ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং পশ্চিমবঙ্গ সরকারের কৌঁসুলি কপিল সিবালের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় এ অনুরোধ করেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। প্রধান বিরোধী দল বিজেপি বিক্ষোভ করছে এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দাবি, বিজেপি রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা অভিযোগ করছে।

এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, এ ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। আইন নিজের গতিতে চলছে। দ্রুত ও কার্যকর তদন্তের পর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে সহকর্মীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। এর আগে, বিক্ষোভকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে তাদেরকে বিক্ষোভ প্রত্যাহারের আহ্বান জানায় শীর্ষ আদালত।

/এস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম