মণিপুরে গভর্নরের বাসভবনের কাছে মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৬

ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের কেইসামপাত এলাকায় এবার মশাল নিয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছে বিক্ষোভকারীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজ্যের গভর্নর রাজ্যপালের বাসভবনের কাছে বিক্ষোভ শুরু হয়। রাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়ে চলা সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

বর্তমান পরিস্থিতির প্রতি প্রতীকী অসন্তোষ জানাতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গভর্নরের বাসভবনের কাছে জড়ো হয় বিক্ষোভকারীরা। সমাবেশে অংশ নেয় কোয়াকিথেল, কেশম্পট এবং আশেপাশের এলাকার যুবক ও নারীকর্মীরা। মশাল হাতে স্লোগান দিতে দিতে এসময় তারা রাজ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং অস্থিরতা বন্ধ করার জন্য অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানায়।

এসময় বিক্ষোভকারীরা ‘মণিপুর ভাঙবে না’, ‘গ্রাম স্বেচ্ছাসেবকদের গ্রেফতার করবে না’, ‘নিরাপত্তা উপদেষ্টা এবং ডিজিপিকে বরখাস্ত কর’,‘কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার কর’ এবং ‘মণিপুর দীর্ঘজীবী হোক’ সংবলিত প্ল্যাকার্ড বহন করছিল এবং স্লোগান দিচ্ছিল।

পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তবে বিক্ষোভকারীরা কেশম্পট মোড়ে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায়। ওইখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ অবরোধ করে। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের বাগ্‌বিতণ্ডা হলেও, জনতাকে জনতাকে ছত্রভঙ্গ করে শৃঙ্খলা ফিরিয়ে আনে পুলিশ।

তাৎক্ষণিকভাবে কোনও আহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। ওই অঞ্চলে এখনও উত্তেজনা বিরাজ করছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম