ষষ্ঠীর রাত বাড়তে আন্দোলনের সুরও চড়ল আরও। দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে শোনা গেল জাস্টিস স্লোগান। একদল মানুষের মুখে এই স্লোগান শোনা যায় এদিন। তাদের হাতে বিচারের দাবিতে প্ল্যাকার্ডও দেখা যায়। এরপরই তাদের মধ্যে থেকে ৯ জন চিকিৎসককে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।
৯ জনকে আটক করা হয়েছে এই অভিযোগে লালবাজারের সামনে হাজির হয়েছেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, পরিক্রমা কর্মসূচি থেকেই আটক করা হয়েছে ৯ জনকে। তবে আটক করা হয়েছে কিনা সে ব্যাপারে চিকিৎসকদের কাছে কোনও স্পষ্ট বার্তা নেই।
এদিন সকাল থেকেই পরিক্রমা কর্মসূচি ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে শহর। পুলিশের বিরুদ্ধে ম্যাটাডোর আটকে দেওয়ার অভিযোগ উঠে। পরে ধর্মতলায় যানজট তৈরি করারও অভিযোগ উঠে। শেষ পর্যন্ত শুরু হয় পরিক্রমা। এদিন একাধিক পুজো মণ্ডপে গিয়ে লিফলেট বিলি করার পরিকল্পনা ছিল চিকিৎসকদের। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যাচ্ছে, এক্সিট গেট দিয়ে বেরনোর সময় পুলিশের সঙ্গে বচসা বাড়ে।
একদিকে যখন স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের সঙ্গে চিকিৎসকদের বৈঠক চলছে, তার মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে জড় হন চিকিৎসকদের একাংশ। তাঁদের সঙ্গে যোগ দেন বহু সাধারণ মানুষ।
যদিও ত্রিধারা সম্মিলনীর পুজোর আয়োজকদের দাবি, তাদের মণ্ডপে এই ঘটনা ঘটেনি। এদিন শুধু ত্রিধারা নয় ম্যাডক্স স্কোয়ারসহ একাধিক পুজো মণ্ডপে আর জি করে প্রতিবাদে সাধারণ মানুষ।









