নিরাপত্তা উদ্বেগে নিউ ইয়র্ক-গামী ফ্লাইটের দিল্লিতে অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫৪

নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতের মুম্বাই থেকে নিউ ইয়র্ক-গামী 'এয়ার ইন্ডিয়া'র একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করেছে। একটি হুমকি বার্তা পাওয়ার পর সোমবার (১৪ অক্টোবর) সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। এসময় ফ্লাইটটিতে ২৩৯ জন যাত্রী ছিলেন। তাদেরকেও নিরাপদে বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘১৪ অক্টোবর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট-এআই১১৯ একটি সুনির্দিষ্ট নিরাপত্তা সতর্কতা পেয়েছিল। ওই ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়ার পর সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রণ কমিটির নির্দেশে ফ্লাইটটি মাঝপথে ঘুরিয়ে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ফ্লাইটের সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে দিল্লি বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। মুম্বাই থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির।

বিমানটি বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন রানওয়েতে রাখা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ দলসহ নিরাপত্তা সংস্থাগুলো সম্পূর্ণ চেকিং চালাচ্ছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার মতে, সকলের নিরাপত্তা নিশ্চিতে মানসম্পন্ন নিরাপত্তা প্রোটোকলগুলো অনুসরণ করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। তবে তদন্ত চলছে।

হুমকির প্রকৃতি যাচাই করার জন্য  নিরাপত্তা কর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে কর্তৃপক্ষ। যাত্রী ও ক্রু সদস্যরা আরও নির্দেশনার জন্য অপেক্ষা করছেন।

/এস/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম