'দেশদ্রোহী' ঘোড়ার পা ভাঙলেন বিজেপি বিধায়ক

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ১৭:২৮আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২০:০৬

ভারতজুড়ে সৃষ্ট ‘দেশদ্রোহী’ বিতর্ক থামছেই না। সেই ফেব্রুয়ারিতে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যা শুরু হয়েছিল তা এখনও চলছে। এবার নতুন দেশদ্রোহী ঘোড়ার পা ভেঙে নতুন বিতর্কের জন্ম দিলেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক।

দেশদ্রোহী ঘোড়ার পা ভাঙলেন বিজেপি বিধায়ক

সোমবার ভারতের উত্তরাখণ্ডে এ ঘটনা ঘটে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে রাজ্য বিজেপির আন্দোলনের এক কর্মসূচিতে বিজেপি বিধায়ক গনেশ জোশি  এ ঘটনা ঘটিয়েছেন।

‘দেশদ্রোহী’ ঘোড়ার পা ভেঙে দেওয়া বিধায়ক গণেশ জোশি বলেন, ‘এরা ব্রিটিশদের ফৌজ বাহিনী নয়, উত্তরাখণ্ডের পুলিশ। আমাদের দলের কর্মীদের ওপর ঘোড়া দিয়ে আক্রমণ করার কোনও দরকার কি আদৌ ছিল? আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ঘোড়া আনার কোনও দরকার ছিল না। আমাদের দু'জন আহত। আমি দুঃখিত। আমি নিজেও বাড়িতে গবাদি পশু লালন পালন করি। আমার পশুদের প্রতি ভালবাসা রয়েছে। পুলিশ কংগ্রেসের এজেন্টদের মতো কাজ না করলে, এমনটা হতো না। ওই ঘোড়ার মৃত্যু হলে, আমি রাজনীতি থেকে বিদায় নেব। আমার দলের কর্মীর বিরুদ্ধে আক্রমণ করলে, আমি কি দাঁড়িয়ে থাকব?

দেরাদুনের এই ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধিক্কার জানানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। প্রশ্ন ওঠছে, ঘোড়াও কি দেশদ্রোহী? কিভাবে পুলিশের ঘোড়াকে লাঠি দিয়ে মেরে পা ভেঙে দিলেন বিজেপি বিধায়ক।  

সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান