ভারতের বিধানসভা নির্বাচন

মহারাষ্ট্রে বিজেপি, ঝাড়খণ্ডে সরকার গড়বে জেএমএম

রক্তিম দাশ, কলকাতা
২৩ নভেম্বর ২০২৪, ২২:৩৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২২:৩৬

ভারতের মহারাষ্ট্রে মহাযুতি সরকার ক্ষমতায় ফিরতে চলেছে। অপরদিকে ঝাড়খণ্ডে ঐতিহ্যের ধারা ভেঙে ইতিহাস গড়লেন হেমন্ত সোরেন। শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল গোটা দেশের। এছাড়া বিহার, রাজস্থান, পাঞ্জাব, কেরালাসহ বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলও এরইমধ্যে সামনে এসেছে।

কেরালার হেভিওয়েট ওয়েনাড লোকসভা কেন্দ্রের দিকেও নজর ছিল সবার। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই আসন থেকেই বিরাট লিড পেতে চলেছেন। মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার সংসদ সদস্য হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। লোকসভা ভোটে উত্তর প্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোটপ্রার্থী হন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার জয় নিয়ে কখনও কোনও সংশয় ছিল না। তবে আগ্রহ ছিল রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বেশি ব্যবধানে তিনি জেতেন কিনা। বিকাল ৪টা পর্যন্ত ভোট গণনায় দেখা গেছে, প্রিয়াঙ্কা তার দুই নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে।

আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট মহারাষ্ট্রে মহাযুতি সুনামি তুলেছে। রাজ্যে বড় ধাক্কা খেয়েছে এমভিএ। অপরদিকে ঝাড়খণ্ডের মসনদ ধরে রাখল হেমন্ত সোরেন। মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে ১৩০টি আসনে। শিবসেনা (শিন্ডে) এগিয়ে ৫৬টি আসনে। এনসিপি (অজিত গ্রুপ) এগিয়ে রয়েছে ৬৫টি আসনে। কংগ্রেস রাজ্যে এগিয়ে রয়েছে মাত্র ১৯টি আসনে। শিবসেনা (ইউবিটি) এগিয়ে রয়েছে মাত্র ১৬টি আসনে। এনসিপি (শরদ পাওয়ার) ১৩টি আসনে এগিয়ে রয়েছে। 

অপরদিকে ঝাড়খণ্ডের ৮১টি আসনের মধ্যে ৫১টিতে এগিয়ে রয়েছে জেএমএমের নেতৃত্বাধীন মহাজোট। ২৮টিতে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যান্যরা এগিয়ে রয়েছে একটি আসনে। 

পাশাপাশি ভারতের মোট ৪৮ বিধানসভার উপনির্বাচনে বিজেপি একাই পেয়েছে ২৩টি আসন। অপরদিকে, ইন্ডিয়া জোটের সব শরিক মিলিয়ে পেয়েছে ২৫টি। উত্তরপ্রদেশে ৯টি বিধানসভার উপনির্বাচনে বিজেপি সাতটি আসনে জয় পেয়েছে। আর আসামে পাঁচটির সবকটিতে, বিহারে চারটির মধ্যে চারটিতেই, ছত্তিশগড়ের একটিতে, গুজরাটে একটি, মধ্যপ্রদেশে একটি এবং রাজস্থানে পাঁচটি আসন পেয়েছে বিজেপি।

/ইউএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের