আদানি ইস্যুতে ভারতের সংসদ অধিবেশন আবারও স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩

আদানি গ্রুপের ঘুষ কেলেঙ্কারি ও উত্তরের একটি শহরে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে বিরোধী দলগুলোর প্রতিবাদের কারণে ব্যাপক হট্টগোল হয় ভারতীয় সংসদে। এর জেরে সোমবার (২ নভেম্বর) ভারতীয় সংসদের দুইটি কক্ষের অধিবেশন স্থগিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

গত ২০ নভেম্বর ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২৫ কোটি ডলারের বেশি ঘুষ দিয়ে একটি প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল আদানি গ্রুপ। নিউইয়র্কে তাদের এসব ফৌজদারি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ঘুষ ও প্রতারণা ছাড়াও ২০২৩ সালে মার্কিন তদন্ত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসাধারণের উদ্দেশে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার বিষয়টি পরে যোগ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে আদানি গ্রুপ।

তবে এরপর থেকেই ভারতেও আদানি ও তার গ্রুপকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

গত সপ্তাহেও গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়া নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো। তখনও হট্টগোলে একইভাবে স্থগিত ছিল ভারতের সংসদ অধিবেশন।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান