ভারতে ২ মুসলিম গরু ব্যবসায়ীকে হত্যা, গাছে ঝুলন্ত লাশ

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ১৮:৩০আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:৩০

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার রাঁচির নিকটবর্তী বালুমাঠ বন থেকে ঝুলন্ত অবস্থায় দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দুই মুসলিম ব্যবসায়ী গরু নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরাতাদের ওপর হামলা চালায়।  নিহত দুই গরু ব্যবসায়ী হলেন মোহাম্মদ মজলুম (৩৫) ও আজাদ খান ওরফে ইব্রাহিম (১৫)।

দুই মুসলিম গরু ব্যবসায়ীর গাছে ঝুলন্ত লাশ

এদিকে পুলিশের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই ব্যবসায়ীরা হাত পেছন থেকে বাঁধা ছিলো, মুখে গুঁজে দেওয়া হয়েছিল কাপড়, যাতে তারা চিৎকার করতে না পারেন। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে গাছে ঝুলিয়ে দেওয়ার আগেই তাদের পিটিয়ে হত্যা করা হয়। আর স্থানীয় এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বোঝা গেছে ব্যাপক নির্মমভাবে দুই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এতে বুঝা যায় দুর্বৃত্তরা চরম ঘৃন্য মনোভাব ধারণ করে।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুসারে, দুই ব্যবসায়ী স্থানীয় বাজারে আটটি গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে তাদের গতিরোধ করে হত্যা করা হয়। কিন্তু গরুগুলোর কোনও খোঁজ পাওয়া যায়নি।

দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকায় ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। পুলিশ যখন লাশ গাছ থেকে নামাতে যায় তখন স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম