যশোরে মতুয়াদের ওপর হামলার অভিযোগ নিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে শুভেন্দু

রক্তিম দাশ, কলকাতা
৩০ মে ২০২৫, ২১:৩৯আপডেট : ৩০ মে ২০২৫, ২১:৪১

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার (২৭ মে) বিজেপির বিধায়কদের সঙ্গে নিয়ে কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশের যশোরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও তাদের ওপর নির্যাতনের অভিযোগ এনে এমন কর্মসূচি পালন করেন তিনি।

স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের বহু আত্মীয় ওপার বাংলায় (বাংলাদেশ) বসবাস করেন। সেখানকার যশোর জেলার এক গ্রামে মোট ১৯টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে ১০টি মতুয়া সম্প্রদায়ের এবং ৯টি বৈষ্ণব সম্প্রদায়ের। এই উভয় সম্প্রদায়ের লোকজনই সনাতন ধর্মাবলম্বী। ওপার বাংলা ও এপার বাংলায় মিলিয়ে কোটি কোটি মতুয়া বসবাস করছেন। তাই এই ঘটনার বিরুদ্ধে চুপ করে বসে থাকা সম্ভব নয়। প্রতিবাদ জানাতেই আজ হাইকমিশনে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা কী চান, এখান থেকেও হিন্দুদের পলায়ন শুরু হোক?’

বিরোধী দলনেতা জানান, ‘বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আমাকে জানিয়েছেন, এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকার ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং ৩০ কেজি করে চাল প্রদান করেছে। তবে এই সহায়তা যথেষ্ট নয়।’

তিনি বলেন, ‘যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয়, তাহলে ভারত থেকে মতুয়া সম্প্রদায়ের গুরু অনুকূল ঠাকুর মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে আমরা আর্থিক সহায়তা পাঠাতে চাই। বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের পাশে আমরা রয়েছি।’

শুভেন্দু অধিকারী আরও জানান, ‘বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মতুয়া পরিবারের পরিস্থিতি সরেজমিনে দেখতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাবে। বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যেই জানিয়েছে, প্রতিনিধি দল পাঠাতে চাইলে তাদের দ্রুত ভিসার ব্যবস্থা করা হবে।’

শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের যেসব কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষা করেন, তারা যেন সঠিক ব্যবস্থা নেন, সেটিই আমাদের প্রত্যাশা।’

/ইউএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম