স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাট-বস্ত্র-সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৫, ২৩:৪২আপডেট : ২৭ জুন ২০২৫, ২৩:৪২

বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদফতর (ডিজিএফটি) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব পণ্য এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে নয়, শুধু মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক ফ্ল্যাক্স সুতা, পাটের একক সুতা এবং ব্লিচ না করা পাটের বোনা কাপড়-এখন থেকে স্থলবন্দর দিয়ে আমদানির অনুমতি দেওয়া হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম লিখেছে, এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে আরোপ করা হলো যখন বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে একটি যৌথ অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। 

এর আগেও চলতি বছরের মে মাসে ভারত বাংলাদেশের তৈরি পোশাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল। ওই সময় বলা হয়েছিল, তৈরি পোশাকপণ্য শুধু মহারাষ্ট্রের নাহভা শেভা ও পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের মাধ্যমে প্রবেশ করতে পারবে।

ডিজিএফটি-র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাছ, ভোজ্যতেল, এলপিজি গ্যাস ও পাথরগুঁড়ার মতো পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অর্থাৎ এসব পণ্য আগের মতোই স্থলবন্দর দিয়ে ভারতের বাজারে প্রবেশ করতে পারবে।

তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করা হবে।

 

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি