পরমাণু হামলার হুমকি সহ্য করবে না ভারত: পাকিস্তানকে মোদির কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ০৯:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৯:০৯

পাকিস্তানের কাছ থেকে আসা পারমাণবিক হুমকির পর, সিন্ধু পানি চুক্তি স্থগিত করা নিয়ে দুই- দেশের মধ্যে টানাপড়েন চলছে। এরই মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় দাঁড়িয়ে দেওয়া ভাষণে মোদি বলেন, ভারত পারমাণবিক হুমকি সহ্য করবে না। এরপর তিনি ঘোষণা করেন, দেশ সিন্ধু জল চুক্তি মানে না। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

২২ এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাবে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়।

ভারতীয় পানির অংশ পাকিস্তানের সঙ্গে ভাগাভাগির বিরোধিতা জানিয়ে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, পানি ও রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না

প্রধানমন্ত্রী মোদি বলেন, আমাদের পানি শত্রুর জমিতে সেচ দিত। অথচ আমার ভূমি তৃষ্ণার্ত থাকত। এখন ভারত ও ভারতের কৃষকরা তাদের প্রাপ্য পানির অধিকার পাবেন। কৃষক ও দেশের কল্যাণের জন্য আমরা সিন্ধু পানি চুক্তি মেনে নিচ্ছি না।

মোদি বলেন, ‘আমাদের দেশ দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসকে সহ্য করে এসেছে। তবে এখন সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের, আমরা এবার মোটেই আলাদা আলাদা ভাবব না। ওরা মানবতার বিরুদ্ধে শত্রু। তাদের মধ্যে কোনও ফারাক নেই।’

তিনি আরও বলেন, ‘ভারত এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই পরমাণু হামলার হুমকি এবার আর আমরা মেনে নেব না। অনেকদিন ধরে এই ব্ল্যাকমেল চলছে। এবার আর মেনে নেওয়া হবে না। যদি এরপরও শত্রুরা অপরাধ জারি রাখে, তাহলে এবার আমাদের সেনারাই ঠিক করবে। সন্ত্রাস চালালে কড়া জবাব দেওয়া হবে।’

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী