ভারতের বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১১:২২আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:২২

ভারতের ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলায় একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

শক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুরের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে সিংহিতারাই গ্রামে অবস্থিত ‘বেদান্ত লিমিটেড’-এর বিদ্যুৎকেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এনডিটিভি জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের একটি বয়লার টিউবে এই বিস্ফোরণ হয়।

খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের এক মুখপাত্র জানান, ১৪ এপ্রিল দুপুরে তাদের সিংহিতারাই প্ল্যান্টের একটি বয়লার ইউনিটে দুর্ঘটনাটি ঘটে, যেখানে সাব-কন্ট্রাক্টর এনজিএসএল-এর কর্মীরা কাজ করছিলেন। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করাই এখন তাদের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, আহতদের পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও চিকিৎসা দলের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। একইসঙ্গে ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্টদের নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

/এএস/
সম্পর্কিত
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী