দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, প্রাণ গেল ৭ যাত্রীর 

আন্তর্জাতিক ডেস্ক 
০১ জুলাই ২০২৬, ১০:৫৪আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৫৪

ভারতের রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঋষিকেশ থেকে বাসটি উচ্চ গতিতে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরপরই দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

ঘটনাস্থলের ভিডিওতে দুটি যানবাহনকে আগুনে পুড়তে এবং যাত্রীদের সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায়। কর্মকর্তারা জানান, বাসের ওপরের বার্থে থাকা কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচ জন আগুনে দগ্ধ হয়ে এবং দুই জন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো এবং উদ্ধারকাজে অংশ নেন। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের সবাইকে চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও পুলিশের ধারণা, বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। এছাড়া বাসের উচ্চ গতিকেও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এছাড়া স্থানীয়রা আরও দাবি করেছেন যে, বাসটির মালামাল রাখার অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে ভূমিকা রাখে।

স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আহতদের পরিচয় শনাক্তকরণের কাজ করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

/এএস/ 
সম্পর্কিত
ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প
ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর কোনটি
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’
প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’
গাছ লাগানোর আগে, আসুন গাছ বাঁচাই 
গাছ লাগানোর আগে, আসুন গাছ বাঁচাই 
এক কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি উত্তোলন, তদন্তে কমিটি
এক কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি উত্তোলন, তদন্তে কমিটি
এমবাপ্পে বলছেন, মেসি করবেন আরও গোল
এমবাপ্পে বলছেন, মেসি করবেন আরও গোল
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি