ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বৃহস্পতিবারও (২৩ জুলাই) অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বিক্ষোভকারীরা নিট-ইউজি ২০২৬ পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়মের জবাবদিহি, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।
এসব দাবিতে তারা যন্তর মন্তরে ধারাবাহিক অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য







