পাইলটের চোখ লাল ও দেখে মাতাল মনে হচ্ছিল, এরপর মাঝ আকাশে যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক 
১২ আগস্ট ২০২৬, ১০:৪৮ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:৪৮

গত সপ্তাহে ফুকেটের থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার যে প্লেনটি হঠাৎ মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সেই প্লেনের ক্যাপ্টেন উড্ডয়নের আগেই দৃশ্যত নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ করেছেন এক যাত্রী। ঘটনার পর যাত্রীদের ভিডিও না করার জন্য পাইলট বলেছিলেন, ‘বাত কা বাতঙ্গড় বান জায়েগা’, অর্থাৎ ছোট কোনও বিষয় বা সাধারণ ঘটনাকে অহেতুক টেনে অনেক বড় বা জটিল করে তোলা হবে বলেও অভিযোগ ওই যাত্রীর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যাত্রী এসব তথ্য তুলে ধরেন।

গত ৪ আগস্ট ১৩৭ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে ফুকেটের থেকে দিল্লি যাওয়ার পথে এআই-২৩৭৯  ফ্লাইটটি মাঝআকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী ও চারজন ক্রু আহত হন। ঘটনার পর ডোপ টেস্টে ক্যাপ্টেনের শরীরে গাঁজা সেবনের প্রমাণ পাওয়ার খবর প্রকাশের পর ওই যাত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি প্রশ্ন তোলেন, যাত্রী ও ক্রুরা আহত হওয়া সত্ত্বেও পাইলট কেন নিকটস্থ কোনও বিমানবন্দরে জরুরি অবতরণ করালেন না।

উড্ডয়নের আগের মুহূর্তের বর্ণনা দিয়ে ওই যাত্রী বলেন, আমি ও আমার ভাই সবার শেষে প্লেনে উঠেছিলাম এবং পাইলটও আমাদের সাথেই উঠছিলেন। বিমানটি সঠিক সময়ে ছাড়বে কি না তা জানতে আমি তার সাথে কথা বলি। তিনি খুব ধীর গতিতে উত্তর দিচ্ছিলেন এবং তার চোখ লাল ছিল। আমি তখনই আমার ভাইকে বলেছিলাম যে পাইলটকে দেখে মাতাল মনে হচ্ছে।

ঘটনার আকস্মিকতার কথা স্মরণ করে তিনি জানান, বিমানে সকালের নাশতা পরিবেশনের পর সবাই যখন বিশ্রামে ছিলেন, তখন হঠাৎ একটি ফাইটার জেটের মতো বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যেই সবকিছু আকাশে ভাসতে থাকে, যাত্রীদের মাথা বিমানের ছাদে আঘাত করে, রক্তপাত শুরু হয় এবং কেবিনজুড়ে কান্নাকাটি ও চিৎকার ছড়িয়ে পড়ে।

ওই যাত্রী অভিযোগ করে বলেন, আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার বদলে পাইলটের মূল চিন্তা ছিল কীভাবে দিল্লিতে পৌঁছে পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়। ককপিট থেকে বের হয়ে তিনি যাত্রীদের ভিডিও ধারণ করতে নিষেধ করেন। ওই সময় লখনৌ কাছাকাছি থাকলেও সেখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নয় অজুহাত দিয়ে পাইলট দিল্লিতে অবতরণের সিদ্ধান্ত নেন। জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কে ভিডিও করা নিয়ে এত চিন্তা করে? এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) না মেনে তাকে এসব সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে? প্রশ্ন তোলেন ওই যাত্রী।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!