প্রাপ্তবয়স্করা সম্পূর্ণ স্বাধীন, সন্তান মা-বাবার সম্পত্তি নয়: ভারতের আদালত

আন্তর্জাতিক ডেস্ক 
১২ আগস্ট ২০২৬, ১৩:০৬আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৩:০৬

প্রাপ্তবয়স্ক সন্তানরা সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি এবং তারা কোনোভাবেই তাদের বাবা-মায়ের সম্পত্তি নয়- এক ঐতিহাসিক রায়ে এই পর্যবেক্ষণ দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট। পছন্দের মানুষের সঙ্গে থাকতে চাওয়া এক প্রাপ্তবয়স্ক মেয়ের কাস্টডি বা জিম্মা চেয়ে মায়ের করা আবেদন খারিজ করে আদালত ওই তরুণীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে বহাল রেখেছেন। আদালত বলেছেন, কোথায় থাকবেন, উচ্চশিক্ষা নেবেন কি না এবং কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন- এসব তার ব্যক্তিগত স্বাধীনতার অংশ। ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদে এসব অধিকার সুরক্ষিত।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘাটে এবং বিচারপতি গৌতম এ আনখাদ সমন্বয়ে গঠিত একটি বিভাগীয় বেঞ্চ ২১ বছর বয়সী এক তরুণীর আবেদনের শুনানিতে এ পর্যবেক্ষণ দেন। আদালত জানিয়েছে, কোনও প্রাপ্তবয়স্ক নারী যদি নিজের ইচ্ছায় জীবনসঙ্গী বেছে নেন, তবে তার কাস্টডি পাওয়ার জন্য হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ রিট পিটিশন দায়ের করা যাবে না। সাধারণত কোনও ব্যক্তিকে বেআইনি আটকে রাখা হলে তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে এই আইনি আবেদন করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, হায়দরাবাদের এক তরুণী গত ১৫ জুন টিউশন ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি ছাড়েন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে তাকে এক যুবকের সঙ্গে যেতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলেও তরুণীটি আবারও ঘর ছাড়েন।

এরপরই মেয়েকে ফিরে পেতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট করেন ওই মা। এরপর ওই তরুণী পুলিশের পদক্ষেপ ও পরিবারের চাপ থেকে সুরক্ষা চেয়ে বোম্বে হাইকোর্টে আবেদন করেন। সিনিয়র আইনজীবী মিহির দেশাই তার পক্ষে মামলা পরিচালনা করেন।

শুনানিকালে আদালত সরাসরি ওই তরুণীর কথা শোনেন। তিনি জানান, তিনি নিজের ইচ্ছায় মায়ের ঘর ছেড়ে ওই যুবকের কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। পরিবারের পক্ষ থেকে তার চেয়ে প্রায় ১০ বছর বড় এক চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে আদালতকে জানান তিনি। পরে তিনি হায়দরাবাদ থেকে কোলহাপুর হয়ে মুম্বাইয়ে যান।

আদালত চেম্বারে আবেদনকারী ও তার বাবা-মায়ের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। বিচারকেরা জানান, ওই তরুণীসব প্রশ্নের উত্তর স্পষ্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে দিয়েছেন এবং নিজের সিদ্ধান্তের পরিণতি সম্পর্কে তিনি সচেতন বলে মনে হয়েছে। আদালত পর্যবেক্ষণ করে বলেন, প্রাপ্তবয়স্ক সন্তান বাবা-মায়ের সম্পত্তি নন। ওই তরুণী এখন প্রাপ্তবয়স্ক এবং তার জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। পারিবারিক চাপ, সামাজিক রীতি বা সম্প্রদায়ের প্রত্যাশার ভিত্তিতে তার জীবনের সিদ্ধান্ত নির্ধারণ করা যায় না।

নিজের বাসস্থান বেছে নেওয়া, উচ্চশিক্ষা গ্রহণ এবং বিয়ে করবেন কি না বা কাকে বিয়ে করবেন- এসব সংবিধানের ২১ অনুচ্ছেদে সুরক্ষিত ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ বলেও জানান আদালত। আদালত আরও বলেন, পারিবারিক আবেগকে আইনি নিয়ন্ত্রণে পরিণত করা যায় না। বাবা-মা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানের স্বাধীন সিদ্ধান্তের ওপর পারিবারিক সম্পর্কের ভিত্তিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন না।

বাবা-মা বা রাষ্ট্র কেউই কোনও প্রাপ্তবয়স্ক নারীকে তার স্পষ্ট ইচ্ছার বিরুদ্ধে বাড়ি ফিরতে বা বিয়ে করতে বাধ্য করতে পারে না বলে রায় দেন আদালত।

শুনানির সময় ওই নারীর মা ব্যক্তিগত হলফনামা দিয়ে জানান, তার মেয়েকে বিয়ের জন্য কোনও ধরনের চাপ বা বাধ্যবাধকতার মধ্যে রাখা হবে না। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণেও বাধা দেওয়া হবে না। শেষ পর্যন্ত আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং তেলেঙ্গানা পুলিশকে ওই তরুণীর বিরুদ্ধে করা নিখোঁজের রিপোর্ট বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

আদালত বলেন, ওই তরুণীকে নিখোঁজ ব্যক্তি হিসেবে বিবেচনা করা যাবে না। তাকে বাড়ি ফেরাতে সরাসরি বা পরোক্ষভাবে কোনও চাপ দেওয়া যাবে না। এমনকি ফৌজদারি মামলার হুমকি দিয়েও তাকে বাড়ি ফিরতে বাধ্য করা যাবে না।

সূত্র: এনডিটিভি, জি নিউজ

/এএস/ 
সম্পর্কিত
বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চমাত্রার সতর্কতা’ কানাডার
অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী
১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সিএনজিতে মিলছে ২০ থেকে ৬০ টাকার গ্যাস! 
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সিএনজিতে মিলছে ২০ থেকে ৬০ টাকার গ্যাস! 
মেঘালয়ের পাদদেশে পানথুমাই, যার ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হবে মন
মেঘালয়ের পাদদেশে পানথুমাই, যার ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হবে মন
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর 
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর 
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো