সময়মতো অস্ত্র দিতে পারেনি ভারতীয় সংস্থা, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২২

ইউক্রেনকে দেওয়ার জন্য ৭০ মিলিয়ন ইউরোর বা প্রায় ৭৬৮.৫ কোটি রুপি গোলাবারুদ কেনার একটি চুক্তি ঘিরে বড় ধরনের কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর পদত্যাগ করেছেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুর। পূর্ব অভিজ্ঞতা না থাকা ভারতীয় মালিকানাধীন একটি সংস্থাকে কামানের গোলা সরবরাহের ওই কার্যাদেশ দেওয়া হয়েছিল। ন্যাশনাল অডিট অফিসের একাধিক নেতিবাচক প্রতিবেদনের পর দায় স্বীকার করে বুধবার পদত্যাগের ঘোষণা দেন ২০২২ সাল থেকে দায়িত্বে থাকা এই মন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেভকুর বলেন, এস্তোনিয়ার নিরাপত্তা কোনও একক ব্যক্তির প্রকল্প নয়, এটি আমাদের যৌথ দায়িত্ব। সে কারণেই আজ আমাকে সমগ্র প্রতিরক্ষা খাতের রাজনৈতিক দায় নিতে হচ্ছে এবং উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করতে হবে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। ইউক্রেনের তীব্র গোলাবারুদ সংকটের সময় এস্তোনিয়ার সেন্টার ফর ডিফেন্স ইনভেস্টমেন্টস ‘ডাটাসেল এসআরএল’নামে ইতালিভিত্তিক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। এর কিছুদিন আগেই ভারতীয় কোম্পানি ‘নেকো ডিফেন্স মিউনিশন্স’ এটি অধিগ্রহণ করেছিল।

ইইউর ‘ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি’র অর্থ ব্যবহার করে চুক্তির সিংহভাগ টাকাই অগ্রিম প্রদান করা হয়। ২০২৪ সালের আগস্টে প্রথম চুক্তিতে ১৫ মিলিয়ন ইউরো ও অক্টোবরে আরও ১০ মিলিয়ন ইউরোর বেশি অগ্রিম দেওয়া হয়। বছর শেষে বিভিন্ন চুক্তির মাধ্যমে মোট অগ্রিম প্রদেয় অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭০ মিলিয়ন ইউরোতে।

কয়েক মাসের মধ্যে ইউক্রেনে গোলাবারুদ পৌঁছানোর কথা থাকলেও উৎপাদন সমস্যার কারণে দফায় দফায় তা বিলম্বিত হয়। ২০২৫ সালে কিছু সরবরাহ পাওয়া গেলেও স্থানীয় পত্রিকা ‘এস্তি এক্সপ্রেস’ জানায়, সেগুলোর গুণগত মান শর্ত অনুযায়ী ছিল না।

অডিট অফিসের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের এই অর্থ উদ্ধার করা সম্ভব না হলে শেষ পর্যন্ত এস্তোনিয়ার নিজস্ব রাষ্ট্রীয় বাজেট থেকেই ৭০ মিলিয়ন ইউরো বহন করতে হতে পারে। ইউরোপীয় কমিশনও বিষয়টি নিয়ে এস্তোনীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

ঘটনার দায় অস্বীকার করে ইতালীয় কোম্পানি ডাটাসেল দাবি করেছে, তারা চুক্তির শর্ত অনুযায়ী ৫৮ মিলিয়ন ইউরোর অস্ত্র পাঠিয়েছে এবং ৫৯ মিলিয়ন ইউরো অগ্রিম পেয়েছে। কিন্তু সেন্ট্রাল ডিফেন্স ইনভেস্টমেন্টস (আরকেআইকে) অবশিষ্ট পণ্য গ্রহণে অপারগতা জানিয়ে একতরফা ও অসংগতভাবে চুক্তি বাতিল করেছে। চুক্তি ভঙ্গের এই বিরোধ এখন ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত ‘ইউরোপীয় আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন সেন্টার’-এ বিচারাধীন।

অভিজ্ঞতাহীন প্রতিষ্ঠানে কার্যাদেশ দেওয়া ভুল ছিল স্বীকার করে এস্তোনিয়ার সেন্টার ফর ডিফেন্স ইনভেস্টমেন্টসের মহাপরিচালক এলমার ভাহের বলেন, আমার মতে, তাদের সঙ্গে আমাদের চুক্তি সই করাই উচিত হয়নি। আগে কখনও বাড়ি বানায়নি এমন কাউকে বাড়ি তৈরির দায়িত্ব দিলে কাজ শেষ না হওয়ার ঝুঁকি থেকেই যায়।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিচাল প্রতিরক্ষামন্ত্রীর ব্যক্তিগত কোনও ভুল দেখেননি বললেও রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়টি স্বীকার করেছেন। পেভকুরও জানান, ব্যক্তিগতভাবে প্রতিটি কেনাকাটার তদারকি না করলেও রাজনৈতিক সদ্বিচ্ছার খাতিরেই তিনি সরে দাঁড়াচ্ছেন। রাশিয়া সীমান্তঘেঁষা ১.২ মিলিয়ন জনসংখ্যার দেশ এস্তোনিয়া ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই কিয়েভের অন্যতম বড় সামরিক সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
নেপালে ৯ দিন সুড়ঙ্গে বন্দি থাকার পর যেভাবে বাঁচলেন দুই শ্রমিক
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
সর্বশেষ খবর
লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত সেক্রেটারি
লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত সেক্রেটারি
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার