‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪

আদালতের নির্দেশে উত্তর প্রদেশের একটি মসজিদকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তর প্রদেশের সরানপুর কালেক্টরেট অফিস চত্বরে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয় যা পূর্বে অবৈধ ঘোষণা করা হয়েছিল। এ অভিযান চলাকালে সেখানে বিপুল পুলিশ মোতায়ন করা হয়। এ সময় পরিস্থিতি যাতে খারাপ না হয় সেজন্য সমাজবাদী পার্টির সংসদ সদস্য ইকরা হাসানকে গৃহবন্দিও করে রাখা হয় । ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। 

জেলা জজের ৪ সেপ্টেম্বরের রায়ের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে, ওই রায়ে সমজিদ পরিচালনা কমিটির আপিল খারিজ হয় এবং পূর্বের রায় বহাল রাখা হয়। সেই রায়ে ধর্মীয় স্থাপনাটি সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল বলে উল্লেখ করা হয়। সিটি ম্যাজিস্ট্রেট জুলাই মাসে মসজিদকে অবৈধ ঘোষণা করে ভেঙে ফেলার নির্দেশ জারি করেছিলেন।

সরানপুরের ডিআইজি অভিষেক সিং বলেন, সরানপুর কালেক্টরেট অফিস চত্বরে একটি মসজিদ ছিল। সিটি ম্যাজিস্ট্রেট আদালত এটিকে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত বলে রায় দিয়েছে। মসজিদ পরিচালনা কমিটির মসজিদ রক্ষার পক্ষে আপিল করলে সেটি খারিজ করে দেয়া হয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি।

অভিযানের আগে, সাহারানপুরে যাওয়া থেকে বিরত রাখতে সমাজবাদী পার্টির লোকসভার সংসদ সদস্য ইকরা হাসানকে কাইরানায় তার বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। হাসান এক বার্তায় এএনআইকে জানায়, সারানপুর যাওয়া আটকাতে রাতে কাইরানায় আমার বাসভবনে বিপুল পুলিশ মোতায়েন করা হয় এবং আমাকে গৃহবন্দি করে রাখা হয়। কালেক্টরেট মসজিদসংক্রান্ত বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে এবং আমার নির্বাচনী এলাকার মানুষের উদ্বেগের কথা জানাতে আমি সারানপুর যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি।

/এএস/ 
সম্পর্কিত
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল