ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতে পৌঁছেছেন। দিল্লিতে অনুষ্ঠীত ১১ সদস্যের ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে গেছেন। সম্মেলনের আলোচ্যসূচিতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত গুরুত্ব পাবে বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যমগুলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই পেজেশকিয়ানের প্রথম ভারত সফর। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
দুই দিনের ব্রিকস সম্মেলন শনিবার থেকে শুরু হবে।

দিল্লিতে পুতিন, আজ মোদির সঙ্গে বৈঠক







