ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ট্রাম্পকে ক্ষমতা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮

রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনে এমন দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব সংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস। একই সঙ্গে এই বিলে ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের দুই আইন প্রণেতার সমর্থনে বিলটি একটি পদ্ধতিগত বাধা পেরিয়ে যায়। স্থানীয় সময় বুধবার হাউসে বিলটির চূড়ান্ত ভোটাভুটি হয়েছে, যেখানে রাশিয়া নিষেধাজ্ঞা বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাবসহ বেশ কয়েকটি আইনগত প্রস্তাব ২১৪-২১১ ভোটে অনুমোদিত হয়। এই ফলাফল হাউসের ডেমোক্র্যাট নেতৃত্বকে বেশ অবাক করে।

গত সোমবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগরি মিকস এই বিলের বিরোধিতা করে বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনও রকম নিয়ন্ত্রণ ছাড়াই শুল্ক আরোপের একচ্ছত্র ক্ষমতা দেবে।

এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়েছিল। এই আইনের উদ্দেশ্য কেবল রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাত নয়, বরং মস্কোর তেল সরবরাহে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা জাহাজগুলোর তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার অপরিশোধিত তেলের বাণিজ্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে অর্থ জোগাচ্ছে।

বিলটিতে চীন ও ভারতসহ রাশিয়ার শীর্ষ তেল বাণিজ্য অংশীদারদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব রয়েছে। গত ৭ আগস্ট সিনেটে পাস হওয়া সংস্করণে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করা হয়নি, তবে পরিমাণ অনুযায়ী তেল ও গ্যাসের পাঁচটি বৃহত্তম আমদানিকারক দেশের কথা বলা হয়েছে।

ওয়াশিংটনে প্রো-ইউক্রেন গ্রুপগুলোর লবিং কার্যক্রম জোরদার হওয়ার মধ্যেই এই ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। কিয়েভকে ক্রমাগত সমর্থন দেওয়ার জন্য মার্কিন আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকান কোয়ালিশন ফর ইউক্রেনের উদ্যোগে ‘ইউক্রেন অ্যাকশন সামিট’ চলছে।

প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানোর আগে বিলটিকে অবশ্যই প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। আগামী বৃহস্পতিবার হাউসের প্রারম্ভিক অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে এবং মধ্যবর্তী নির্বাচনের পর আগামী ৯ নভেম্বর হাউসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু
যুক্তরাষ্ট্রে গেছেন অ্যাটর্নি জেনারেল, দায়িত্বে আরশাদুর রউফ
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮
সর্বশেষ খবর
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
শামীম ওসমানের দেশে ফেরার ঘোষণায় যে হুমকি দিলেন বিএনপি নেতা
শামীম ওসমানের দেশে ফেরার ঘোষণায় যে হুমকি দিলেন বিএনপি নেতা
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত