তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬

ভারতের পশ্চিমবঙ্গে তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল একটি হাতির শাবক। মাছ ধরতে গিয়ে সেটিকে দেখতে পান দুই জেলে। পরে প্রায় তিন কিলোমিটার নৌকা নিয়ে ধাওয়া করে শাবকটিকে উদ্ধার করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধার করা শাবকটিকে নৌকায় জেলেদের জড়িয়ে ধরতে দেখা গেছে।

ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পারের আশপাশে। জেলেরা নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতের সঙ্গে লড়াই করতে থাকা শাবকটিকে দেখতে পান। সেটি স্রোতে ভেসে নিচের দিকে চলে যাচ্ছে বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে নৌকা ঘুরিয়ে শাবকটির দিকে এগিয়ে যান।

প্রবল স্রোতের মধ্যেই প্রায় তিন কিলোমিটার হাতির শাবকটির পিছু নেওয়ার পর সেটির কাছে পৌঁছান তারা। এরপর শাবকটিকে নদী থেকে তুলে নিরাপদে তীরে নিয়ে আসেন। পরে স্থানীয় বন দফতরে খবর দেন জেলেরা।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে তার মায়ের সঙ্গে পুনর্মিলনের চেষ্টা শুরু করেন। পরে শাবকটিকে ব্যারাজ পার করে তিস্তা নদীর শুকনো অংশে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছিল, হাতির পাল সেখানে আশ্রয় নিয়েছে।

বন কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও জেলেদের সমন্বিত প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর শাবকটিকে তার মায়ের সঙ্গে সফলভাবে পুনর্মিলন করা হয়। মা হাতিটি শাবকটির কাছে এগিয়ে আসে এবং পরে তাকে দুধ পান করাতেও দেখা যায়।

জেলেদের সময়মতো হস্তক্ষেপের প্রশংসা করেছেন বৈকুণ্ঠপুরের ডিএফও মুদিত। তিনি বলেন, শাবকটিকে তার মায়ের সঙ্গে পুনর্মিলনে জেলেদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 
সরকারি হোস্টেলে গরুর মাংস যুক্ত করার দাবি, যা জানালেন মন্ত্রী
ইস্টার বোমা হামলায় ১৫ জনকে ২০০ বছরের বেশি কারাদণ্ড দিলো শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 
জাকার্তায় বাংলাদেশ কোচের দুঃখ
জাকার্তায় বাংলাদেশ কোচের দুঃখ
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট পর চলাচল স্বাভাবিক
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট পর চলাচল স্বাভাবিক
বয়ঃসন্ধিতে কিশোরীর আয়রনের ঘাটতি, খাবারের তালিকায় কী রাখবেন
বয়ঃসন্ধিতে কিশোরীর আয়রনের ঘাটতি, খাবারের তালিকায় কী রাখবেন
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না