দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ অক্টোবর ২০২৬, ১৬:০৫ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৬:০৫

মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দোসায় মরা ইঁদুর পাওয়ার ঘটনায় লাইসেন্স স্থগিত হওয়ার পর এবার হোটেল মালিককে ব্ল্যাকমেইল ও ২৫ লাখ রুপি চাঁদা দাবির অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর লাইসেন্স বাতিলের ওই ঘটনার পর থেকেই মূলত শুরু হয় এই হয়রানি।

ঘটনার সূত্রপাত গত ২৪ তারিখে। মনসি আচার্য নামের এক নারী দুই পুরুষ ও এক শিশুকে নিয়ে মুম্বাইয়ের বরিভালির রাধাকৃষ্ণ হোটেলে খেতে যান। তারা মহীশূর মসলা দোসা অর্ডার করার পর মনসি অভিযোগ করেন যে, সেই দোসার ভেতরে একটি ছোট মরা ইঁদুর পাওয়া গেছে। মনসির দাবি অনুযায়ী, তার ভাই দোসার কয়েকটি অংশ খাওয়ার পরই মৃত ইঁদুরটি দেখতে পান এবং প্রচণ্ডভাবে হতবাক হয়ে তিনি সঙ্গে সঙ্গে বমি করে ফেলেন। এরপর অভিযোগকারী নিজেই বরিভালি থানায় ফোন করে বিষয়টি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর গত ২৮ সেপ্টেম্বর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) হোটেলটির লাইসেন্স স্থগিত করে। হোটেল মালিকের দাবি, এই ঘটনায় হোটেলটি বন্ধ হওয়ার উপক্রম হয়।

এর রেশ কাটতে না কাটতেই হোটেল মালিকের কাছে ভিডিওটি আরও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন আসতে শুরু করে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি হোটেল মালিকের স্বজনদের সঙ্গেও যোগাযোগ করেন এবং বিষয়টি চারদিকে ছড়িয়ে দেন। মামলা ধামাচাপা দিতে ২৫ লাখ রুপি চাঁদা দাবি করা হয়। বারবার ফোনে হুমকি দিয়ে মালিককে মানসিকভাবে হয়রানি করা হয় এবং শেষ পর্যন্ত ৬ লাখ রুপিতে রফা করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর হোটেল মালিক বরিভালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। ততক্ষণে ক্যাশ বা নগদ ১ লাখ রুপি ওই কলারকে দেওয়াও হয়ে গিয়েছিল। এরপর বোরিবালি পুলিশ একটি ফাঁদ পাতে এবং আরও ৬ লাখ রুপি নেওয়ার জন্য ওই নারীকে ডেকে পাঠায়। পুলিশ চাঁদার ওই অর্থ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে ওই নারীকে।

পুলিশের তদন্তে জানা যায়, এই ঘটনার মূল অভিযুক্ত এবং ব্ল্যাকমেইলের ফোনদাতা সেই নারী হলেন ৩৬ বছর বয়সী মনসি অমিত আচার্য, যিনি বোরিভালির গড়াই এলাকার বাসিন্দা। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এতে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে বরিভালি পুলিশ।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
‘হীরার শহর’ সুরতের মেট্রোতেও হীরার ছোঁয়া, ভ্রমণে মিলবে অন্যরকম অভিজ্ঞতা
‘মিরর ইমেজ’ রহস্যের জট ছাড়িয়ে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
হাত-পা বেঁধে কিশোর হত্যা, ৫ বছর পর রহস্য উদ্ঘাটনে পিবিআই
সর্বশেষ খবর
যে যুবদল নেতা মামলার আসামি, তিনিই আবার আইনশৃঙ্খলা কমিটির সদস্য
যে যুবদল নেতা মামলার আসামি, তিনিই আবার আইনশৃঙ্খলা কমিটির সদস্য
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
‘হীরার শহর’ সুরতের মেট্রোতেও হীরার ছোঁয়া, ভ্রমণে মিলবে অন্যরকম অভিজ্ঞতা
‘হীরার শহর’ সুরতের মেট্রোতেও হীরার ছোঁয়া, ভ্রমণে মিলবে অন্যরকম অভিজ্ঞতা
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক