বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক 
০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের অপরাধের জন্য লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তবে ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে লিওনেল মেসি দেখলেন এক ভিন্ন দৃশ্য।  

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটা তখন সবে শেষ হয়েছে মাত্র। মাঠে ক্যামেরার সব আলো তখন মেসির দিকে। শেষ বাঁশি বাজিয়ে আর্জেন্টাইন মহাতারকার দিকে এগিয়ে আসলেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার। 

ভেখারের হাতে ছিল একটি বিশেষ উপহার। লাল ও হলুদ কার্ড— যে দুটি কার্ড দিয়ে ম্যাচে খেলোয়াড়দের শাস্তি দেওয়া হয়, সেগুলোই মেসির হাতে তুলে দেন রেফারি। 

তবে এই কার্ডগুলো কোন শাস্তির কার্ড নয়। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতি হিসেবে সম্মান জানিয়ে কার্ড দুটির একটি সেট তুলে দেন ভেখার। ম্যাচের শেষ স্মৃতি হিসেবে সেগুলো নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন অধিনায়ক। 

এর আগে বিদায়ী ম্যাচটাও মেসির জন্য ছিল স্বপ্নের মতো। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই ছিল তার সরাসরি অবদান। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি। 

বিদায়ী ম্যাচে মেসির নামের পাশে থাকল ১ গোল ও ২ অ্যাসিস্ট। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ২০৮তম বার আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নেমে করলেন নিজের শেষ গোলটিও। আলবিসেলেস্তেদের হয়ে তার নামের পাশে ১২৬ গোল আর ৭০টি অ্যাসিস্ট রইলো। 

শুধু কার্ডই নয়, বিদায়ী ম্যাচের বলটিও মেসির হাতে তুলে দিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়। 

/টিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ট্রফি জয়ের পর টিভি সাক্ষাৎকারে লুটিয়ে পড়লেন পেরেদেস
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি
ফুটবলারের মুখে বল ছুড়ে বিতর্কে মেসি, মায়ামির বড় হার
সর্বশেষ খবর
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া