কেন ও কোন ধারায় ভারত ছাড়ার নোটিশ পেলেন নায়ক ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ অক্টোবর ২০২৬, ১৩:২০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৩:২১

গত সপ্তাহে মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশ ইমরান খানের কাছে দেশত্যাগের এই সংক্রান্ত নোটিশটি পৌঁছে দিয়েছে। অভিবাসন ও বিদেশী আইন, ২০২৫-এর বিভিন্ন বিধানের আওতায় এই নোটিশ জারি করা হয়। জানা গেছে, এই বলিউড নায়ক একজন মার্কিন নাগরিক ও ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী।

‘অভিবাসন ও বিদেশী আইন, ২০২৫’-এর ধারা ৭ অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকারকে ভারতে অবস্থানরত কোনও বিদেশী নাগরিকের প্রবেশ, প্রস্থান, উপস্থিতি বা চলাফেরা নিয়ন্ত্রণ, সীমাবদ্ধ বা নিষিদ্ধ করার জন্য নির্দেশ বা নির্দেশনা জারির ক্ষমতা দেওয়া হয়েছে।

অন্যদিকে উক্ত আইনের ধারা ২৯-এ দেশ থেকে কোনও বিদেশীকে অপসারণের ক্ষমতার কথা বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, এই আইনের কোনও বিধান বা এর অধীনে তৈরি কোনও নিয়ম বা আদেশ লঙ্ঘন অথবা কোনও প্রতিকূল নিরাপত্তা প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার কোনও সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে ভারত থেকে কোনও বিদেশী নাগরিককে অপসারণের নির্দেশ দিতে পারে। এরপর সরকারের যেকোনও কর্মকর্তা এই ধরনের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল যৌক্তিক ব্যবস্থা গ্রহণ করবেন।

ওসিআই কার্ড কী?

বিদেশী নাগরিকত্ব ধারণকারী ভারতীয় বংশোদ্ভূত যোগ্য ব্যক্তিদের জন্য ২০০৫ সালে ‘ওসিআই’ স্কিম চালু করা হয়েছিল। তবে একটি ওসিআই কার্ড কখনোই ভারতীয় নাগরিকত্ব প্রদান করে না। ওসিআই কার্ডধারীরা মূলত বিদেশী নাগরিক, যারা নির্দিষ্ট নিয়ম সাপেক্ষে আজীবন ভারতে একাধিকবার প্রবেশের ভিসাসহ বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন। পাশাপাশি তারা শিক্ষা, সম্পত্তি কেনাবেচা এবং কিছু পেশাগত কার্যক্রম সম্পর্কিত নির্দিষ্ট সুযোগ-সুবিধাও পান।

গত ১০ অক্টোবর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যারা জড়ো হয়েছিলেন, অভিনেতা ইমরান খান তদের মধ্যে অন্যতম ছিলেন। সেখানে তার সাথে তার সঙ্গী অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং মামাতো বোন জায়েন মেরি খানও যোগ দিয়েছিলেন।

প্রতিবাদ চলাকালে এই তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে আটক করা হয় এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। প্রতিবাদ চলাকালে পুলিশের ভ্যানের ভেতর থেকে নিজের একটি ছবি পোস্ট করে ইমরান খান ক্যাপশনে লিখেছিলেন, ‘মনে হচ্ছে আমি ড্রাইভে যাচ্ছি’।

পরবর্তীতে রাজনৈতিক এই বিক্ষোভে ইমরান খানের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতা কিছিত সোমাইয়া।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের ছক দেখছে বিজেপি
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
সর্বশেষ খবর
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের ছক দেখছে বিজেপি
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের ছক দেখছে বিজেপি
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহারায় দুর্গাপূজা ‘দুর্ভাগ্যজনক’: ঐক্য পরিষদ
পুলিশ, ড্রোন ও রাজনৈতিক নেতাদের পাহারায় দুর্গাপূজা ‘দুর্ভাগ্যজনক’: ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’