গুদাম ঘরে ঢুকে ৭০ আইফোন ও ৩৬ অ্যাপল ওয়াচ লুট 

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৩ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৩

ভারতের গুজরাটের আহমেদাবাদ জেলায় একটি গুদাম থেকে প্রায় এক কোটি রুপি মূল্যের ইলেকট্রনিক পণ্য চুরি হয়েছে। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে আইফোন, ডেল ও এইচপি ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, আইপ্যাডসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম।

আহমেদাবাদ জেলার সানাথাল সার্কেলের কাছে নাভাপুরা গ্রামের পাশে ইনগ্রাম মাইক্রোর ওই গুদামে রাতে চুরির ঘটনা ঘটে। গুদামের পেছনের দরজা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ছাঙ্গোদর পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় তিনজন চোর গুদামের পেছনের খোলা মাঠ দিয়ে প্রবেশ করে। পরে পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে তারা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পরিচয় গোপন রাখতে চোরেরা কাপড় দিয়ে মুখ ও মাথা ঢেকে রেখেছিল।

আহমেদাবাদের জগতপুরের গডরেজ গার্ডেন সিটির বাসিন্দা সুধীর নায়ার ইনগ্রাম মাইক্রোর ওই গুদামে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

গত ২১ অক্টোবর রাত ১টা থেকে আড়াইটার মধ্যে গুদামের পেছনের দরজা ভাঙার ঘটনা ঘটে। পরে নিরাপত্তাকর্মী দরজা ভাঙা এবং ভেতরে কয়েকটি প্যাকেট ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। তিনি বিষয়টি নায়ারকে জানান। গুদামে পৌঁছে নায়ার বিপুল পরিমাণ ইলেকট্রনিক পণ্য খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।

চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে ৪০টি আইফোন ১৭, ৩০টি আইফোন ১৬, ১৫টি ডেল ল্যাপটপ, ১১টি এইচপি ল্যাপটপ, ৩৬টি অ্যাপল ওয়াচ, ২০টি আইপ্যাড কিবোর্ড, আইপ্যাড প্রো এবং ল্যাপটপের ব্যাগসহ অন্যান্য সরঞ্জাম। এসব পণ্যের মোট মূল্য প্রায় এক কোটি রুপি বলে ধারণা করা হচ্ছে।

আহমেদাবাদ গ্রামীণ পুলিশের উপপুলিশ সুপার নীলম গোস্বামী জানিয়েছেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক দল গঠন করা হয়েছে।

তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার ধারাবাহিকতা ও সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করছেন। তাদের ধারণা, চোরেরা গুদামের পেছনের খোলা মাঠ দিয়ে প্রবেশ করে পণ্য চুরির পর সড়ক ব্যবহার করে পালিয়ে যায়।

গোস্বামী আরও জানান, গুদাম সম্পর্কে আগে থেকে ধারণা রয়েছে— এমন কারও এই চুরিতে জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সন্দেহভাজনরা কীভাবে গুদামে প্রবেশ করেছিল, কীভাবে বিপুল পরিমাণ পণ্য সরিয়ে নিয়েছিল এবং গুদামের বিন্যাস ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাদের আগে থেকে কোনও ধারণা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। চুরি হওয়া পণ্য উদ্ধার ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
রিয়াদসহ একাধিক শহরে হুথিদের হামলা ঠেকানোর দাবি সৌদির
রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩, আহত ১৪
সর্বশেষ খবর
মামলা-ডাম্পিং-রেকার, ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে যা হলো
মামলা-ডাম্পিং-রেকার, ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে যা হলো
‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম