মধ্যপ্রদেশে হোটেলের বর্জ্য চেম্বার পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ১০:১০ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:১০

মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের একটি বেসরকারি হোটেলের বর্জ্য চেম্বার পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার পুলিশ এ তথ্য জানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার গভীর রাতের ওই ঘটনায় তাদের উদ্ধার করতে চেম্বারে নামা আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ জানায়, এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, শ্রমিকেরা চেম্বার পরিষ্কার করতে নেমেছিলেন, নাকি দুর্ঘটনাবশত তাতে পড়ে গিয়েছিলেন, তা নির্ধারণে তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। কর্মকর্তারা জানান, শনিবার রাত ১১টার দিকে উজ্জয়িনী-দেওয়াস সড়কের শ্রী গঙ্গা হোটেলে ঘটনাটি ঘটে।

উজ্জয়িনীর পুলিশ সুপার প্রদীপ শর্মা সাংবাদিকদের বলেন, চারজন চেম্বার পরিষ্কার করতে নেমে ভেতরে আটকা পড়েন। তারা সম্ভবত শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তাদের টেনে তোলার পর পুলিশ সদস্যরা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিলেও তাদের বাঁচানো যায়নি। চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন বলে জানান শর্মা।

তাদের উদ্ধার করতে চেম্বারে নামা আরও দুজনও অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়, জানায় পুলিশ।

নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন কমলেশ তাম্বোলি, নিতিন বাল্মীকি, মনোজ মীনা ও ওয়াহিদ। উজ্জয়িনীর জেলা প্রশাসক রোশন কুমার সিং বলেন, শ্রমিকেরা চেম্বার পরিষ্কার করতে নেমেছিলেন, নাকি দুর্ঘটনাবশত তাতে পড়ে গিয়েছিলেন, প্রশাসন তা তদন্ত করবে এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রী যাদব ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক্স-এ তিনি লেখেন, উজ্জয়িনীর একটি বেসরকারি হোটেলে চেম্বার পরিষ্কার করার সময় দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দিতে আমি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছি।

/এসএইচএম/
সম্পর্কিত
অন্ধ্র প্রদেশের দিকে এবার ধেয়ে আসছে ‘মুরাসু’
মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ‘চিকেন লেগ পিস’ খ্যাত উল্লাস কামথে
৩৫ বছর পর শেষ হলো পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন
সর্বশেষ খবর
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
অন্ধ্র প্রদেশের দিকে এবার ধেয়ে আসছে ‘মুরাসু’
অন্ধ্র প্রদেশের দিকে এবার ধেয়ে আসছে ‘মুরাসু’
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম