পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন জাপানের পরিবেশমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১৩:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৩:৩৮

জাপানের জনপ্রিয় পরিবেশমন্ত্রী বলেছেন, জানুয়ারি মাসের শেষের দিকে তার প্রথম সন্তানের জন্ম হলে তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন। যা দেশটির বিভিন্নখাতে কর্মরত বাবাদের জন্য ভালো উদাহরণ হবে। বুধবার তিনি এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন জাপানের পরিবেশমন্ত্রী

পরিবেশমন্ত্রী শিনজিরো কৌজুমি বলেছেন, তিনি দুই সপ্তাহের ছুটি নেবেন তিন মাসের মধ্যে। পার্লামেন্ট ও মন্ত্রিসভায় তার দায়িত্ব যেন ক্ষতিগ্রস্ত না হয় এই শর্তে তিনি ছুটি নেবেন।

জাপানে ক্রমবর্ধমান জনসংখ্যার বার্ধক্য ও জন্মহার কমে যাওয়ার কারণে সরকার সম্প্রতি পিতৃত্বকালীন ছুটিকে উৎসাহ দিচ্ছে। দেশটিতে শিশু পালনে বাবাদের অংশগ্রহণ খুব কম। গত মাসে সরকারি কর্মীদের জন্য একমাসের বেশি পিতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়ে একটি নীতি পাস করেছে।

এর আগে জাপানের হিরোশিমা ও মিয়েই শহরের গভর্নর পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। কিন্তু মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে কৌজুমি এই ছুটি নিতে যাচ্ছেন।

৩৮ বছরের এই রাজনীতিক বলেছেন, এটি ছিল কঠিন সিদ্ধান্ত। কিন্তু তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। যাতে করে তার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মী ও কাজে নিযুক্ত বাবাদের জন্য একটি ভালো উদাহরণ হয়ে থাকে।

কৌজুমি সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কৌজুমির ছেলে। জাপানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তাকে অনেকেই বিবেচনা করে থাকেন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের