জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদি সুগা

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৩

জাপানের ক্ষমতাসীন দল শিনজো অ্যাবের স্থলাভিষিক্ত করার জন্য ইয়োশিহিদি সুগাকে মনোনীত করেছে। এর ফলে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদি সুগা

গত মাসে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পদত্যাগের ঘোষণা দেন শিনজো অ্যাবে।

৭১ বছরের সুগা বর্তমান প্রশাসনে চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য মনোনীত হওয়া প্রত্যাশিত ছিল। তিনি অ্যাবের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং ধারণা করা হচ্ছে পূর্বসূরির নীতি অব্যাহত রাখবেন।

রক্ষণশীল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হতে তিনি ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোট পেয়েছেন। তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা ও এলডিপি’র সাবেক মহাসচিব শিগেরু ইশিবা।

দলীয় ভোটে সোগা প্রত্যাশিত জয় পাওয়ায় এখন তিনি বুধবারের সংসদীয় ভোটে নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে আছেন। সংসদে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম