জাপানের চিড়িয়াখানায় জায়ান্ট পান্ডার যমজ শাবকের জন্ম

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ১৯:০৭আপডেট : ২৩ জুন ২০২১, ১৯:০৭
image

জাপানের একটি চিড়িয়াখানায় দুইটি শাবকের জন্ম দিয়েছে একটি জায়ান্ট পান্ডা। বুধবার টোকিওর উয়েনো চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার শাবক দুটির জন্ম দেয় শিন শিন নামের পান্ডাটি। গত চার বছরের মধ্যে এটাই প্রথম কোনও পান্ডার জন্ম। তবে শাবকদের লিঙ্গ এখনও নির্ধারণ করা যায়নি।

আটক কিংবা বণ্য পরিবেশ সব জায়গাতেই জায়ান্ট পান্ডার বংশবৃদ্ধি করানো কঠিন। টিকে আছে আর মাত্র কয়েক হাজার। পরিবেশবিদরা এই প্রজাতিটিকে বিপন্ন ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছেন।

উয়েনো চিড়িয়াখানার পরিচালক ইয়োতাকা ফুকুডা জানান, প্রথমবারের মতো সেখানে পান্ডার দুই শাবকের জন্ম হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘দ্বিতীয় শাবকটির জন্মের খবর শুনে আমি চিৎকার করে উঠি।’

জায়ান্ট পান্ডার একসঙ্গে দুই শাবকের জন্ম দেওয়ার ঘটনা বিরল। সেই কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি শাবককে ইনকিউবেটরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

চিড়িয়াখানার মুখপাত্র নাওয়া ওহাসি বলেন, ‘মা পান্ডা যখন একটিকে দুধ পান করাবে তখন অন্যটিকে ইনকিউবেটরে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ দুইটি শাবকই যেন প্রাকৃতিক দুধ পানের সুযোগ পায় সেকারণে তা বদলানো হবে বলেও জানান তিনি।

চিড়িয়াখানার কর্মীদের ধারণা গত মার্চে ১৫ বছরের শিন শিন তার পার্টনার রি রি’র সঙ্গে মিলিত হওয়ার পর গর্ভবতী হয়। কয়েক সপ্তাহ আগে তার গর্ভধারণ নিশ্চিত হওয়া যায়।

এই গর্ভধারণের খবর প্রকাশের পরই চিড়িয়াখানা সংশ্লিষ্ট রেস্টুরেন্ট চেইনগুলোর শেয়ারের মূল্য বেড়ে যায়। জাপানের পর্যটন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পান্ডা। ফলে চিড়িয়াখানায় দর্শকদের আনাগোনা বাড়ার সম্ভাবনা থেকেই রেস্টুরেন্টের শেয়ারের দাম বাড়ে।

শিন শিন ও রি রি উভয়কেই চীন থেকে জাপানে নেওয়া হয়। ২০১৭ সালে তারা জিয়াং জিয়াং নামের আরেকটি শাবকের জন্ম দেয়। এছাড়া ২০১২ সালে আরেকটি শাবক জন্ম দিলেও মাত্র ছয় দিনের মাথায় সেটি মারা যায়।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের