পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের পথে জাপান

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১৭:২১আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭:২১

জাপানের প্রধানমন্ত্রী ফিমিও কিশিদা বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এর ফলে এই মাসের শেষের দিকে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে কিশিদা জানান, আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু হবে ১৯ অক্টোবর এবং ভোট অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

সাংবাদিকদের কিশিদা বলেন, আমরা কী করার চেষ্টা করছি এবং আমাদের লক্ষ্য কি তা জানাতে আমি নির্বাচনকে কাজে লাগাতে চাই।

অক্টোবরের ৪ তারিখ জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিশিদা। মাত্র ১১ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, আমার খুব ব্যস্ত সফর সূচি ছিল কিন্তু আশ্চর্যজনক হলেও আমি ক্লান্ত বোধ করছি না। নিজেকে সম্পূর্ণ লাগছে।

সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ভোটাররা মহামারির অবসান ও অর্থনীতি পুনর্গঠনে দৃঢ় পরিকল্পনা ও পদক্ষেপ চান। ৪৮ শতাংশ মানুষ বলেছেন তারা চান কিশিদা’র প্রশাসন করোনাভাইরাস নিয়ে কাজ করুক এবং পরে অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থানে যেনও জোর দেয়।

কিশিদার দল তার করোনারভাইরাসের পদক্ষেপকে প্রচারণায় সামনে আনছে। এর মধ্যে রয়েছে এই বছরে মুখে সেবনযোগ্য করোনার ওষুধ এবং তার নতুন পূঁজিবাদ, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদের পুনঃবন্টনে গুরুত্বারোপ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের