মহাকাশ ভ্রমণ শেষে ফিরলেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েযাভা

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ২১:১৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২১:১৫

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২ দিন কাটানোর পর সোমবার পৃথিবীতে ফিরে এসেছেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েযাভা। আর এই ১২ দিনের ভ্রমণের জন্য তিনি খরচ করেছেন ৭১ মিলিয়ন ইউরো।

নিজের ব্যক্তিগত সহকারী ও ফিল্ম প্রডিউসার ইয়োযো হিরানো এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিন-কে নিয়ে কাজাখস্তান থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফর শেষে আবার কাজাখস্তানেই অবতরণ করেন।

১২ দিনের এ সফরে কী কী করছেন সে বিষয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও আপলোড করেছেন তিনি। এসব পোস্টে তিনি কীভাবে মহাকাশের ভরশূন্য অবস্থায় চা বানাতে হয় তা দেখাচ্ছিলেন।

সব মিলিয়ে প্রায় কয়েকশ কোটি টাকার এ ভ্রমণটি তিনি বেশ উপভোগ করেছেন বলা যায়। স্পেস স্টেশন থেকে এক লাইভ ইন্টারভিউতে ইউসাকু মায়েযাভা বলেন, এমন চমৎকার অভিজ্ঞতা পাওয়া যে কতটা মূল্যবান তা আপনি শুধু মহাকাশে আসলেই বুঝতে পারবেন।

প্রথমবারের ভ্রমণ শেষে এবার ২০২৩ সালে আবারও মহাকাশে যাওয়ার পরিকল্পনা তার। এবার লক্ষ্য চাঁদে যাওয়া। নিজের সঙ্গে আরও আট জনকে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই ব্যবসায়ী। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক