স্থানীয়ভাবে ওমিক্রন ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থানে জাপান

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২১, ১৭:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট স্থানীয়ভাবে লোকজনের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জাপান। ওসাকা, কিয়োতো, টোকিও, ফুকুওকায় এমন কিছু সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে যেগুলোর ক্ষেত্রে সংক্রমণের পথ নির্ধারণ করা যায়নি। আক্রান্ত ব্যক্তিদের সম্প্রতি বিদেশ ভ্রমণেরও কোনও রেকর্ড নেই।

শনিবার ফুকুওকায় স্থানীয়ভাবে প্রথম সংক্রমণের খবর নিশ্চিত করা হয়। উপসর্গ দেখা দেওয়ার দুই দিন আগে আক্রান্ত ওই পুরুষ ওসাকা ও কিয়োতোতে গিয়েছিলেন। কর্মকর্তারা এখন অনুসন্ধান করে দেখছেন যে, তিনি সেখানেই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন কিনা।

এদিকে ওসাকা, কিয়োতো ও টোকিওর কর্তৃপক্ষ বাসিন্দাদের এমনকি কোনও ধরনের উপসর্গ না থাকলেও বিনামূল্যে ভাইরাস পরীক্ষার অনুমোদন দেওয়া শুরু করেছে।

করোনাভাইরাসে দৈনিক নতুন সংক্রমণের সাপ্তাহিক গড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, অনেক লোক ভ্রমণের পাশাপাশি নানা জমায়েতে একত্রিত হবেন বিধায় নতুন বছরের ছুটির দিনগুলোতে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিও বেড়ে যায়। সূত্র: এনএইচকে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম