১১৯তম জন্মদিন উদযাপন বিশ্বের প্রবীণতম ব্যক্তির

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ১৭:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৭:৪২

জাপানের একটি নার্সিং হোমে নিজের ১১৯তম জন্মদিন উদযাপন করলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। এই রেকর্ডটি আরও এক বছর বাড়ানোর ব্যাপারে নিজের জোরালো আশাবাদের কথাও জানিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

কেন তানাকা নামের ওই ব্যক্তির ফিজি ড্রিংকস ও চকলেটের প্রতি দুর্বলতা রয়েছে। দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকা প্রিফেকচারে যেখানে তিনি থাকেন সেখানে নার্সিং হোমের কর্মীদের সঙ্গে রবিবার নিজের জন্মদিন পালন করেন এই নারী।

গিনেস বুক অব রেকর্ডস ২০১৯ সালের মার্চে তানাকাকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেয়। তখন তার বয়স ছিল ১১৬ বছর। ২০২০ সালের সেপ্টেম্বরে ১১৭ বছর ২৬১ দিনে পৌঁছে সর্বকালের সবচেয়ে বেশি বয়সী মানুষের রেকর্ড অর্জন করেন।

কেন তানাকার জন্ম ১৯০৩ সালে। ওই বছরই প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী সুস্থিত মানুষ-বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন রাইট ভ্রাতৃদ্বয়। সেবারই প্রথম ‘ট্যুর ডি ফ্রান্স’-এর পর্দা উঠেছিল। তানাকা তার জীবদ্দশায় জাপানে পাঁচটি সাম্রাজ্যের রাজত্ব প্রত্যক্ষ করেছেন।

পরিবারের সদস্যদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম কিয়োডো জানিয়েছে, এখন ১২০তম জন্মদিনে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

প্রবীণ দিবসের জন্য বার্ষিক সম্মাননার আগে গত সেপ্টেম্বরে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে রেকর্ড সংখ্যক ৮৬ হাজার ৫১০ জন শতবর্ষী মানুষ রয়েছেন। এ সংখ্যা আগের বছরের থেকে ছয় হাজার ৬০ বেশি।

মন্ত্রণালয় বলছে, শতবর্ষীদের সংখ্যাগরিষ্ঠই নারী। সেখানে পুরুষের সংখ্যা মাত্র ১০ হাজারের বেশি। ১৯৬৩ সালে যখন বার্ষিক জরিপটি প্রথম পরিচালিত হয়েছিল, তখন জাপানে মাত্র ১৫৩ জন শতবর্ষী ছিলেন। কিন্তু ১৯৯৮ সাল নাগাদ এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।

দুনিয়ার সবচেয়ে বেশি গড় আয়ুর দেশগুলোর একটি জাপান। সেখানে নারীদের গড় আয়ু ৮৭ দশমিক ৭৪ বছর। আর পুরুষদের ৮১ দশমিক ৬৪ বছর। তবে দেশটির নিম্ন জন্মহার বাড়ানোর ব্যর্থ প্রচেষ্টার মধ্যেই তরুণদের সংখ্যা কমছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম