টোকিওতে অস্বাভাবিক তুষারপাত

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১৭:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৭:৩৫

জাপানের রাজধানী টোকিওতে অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে বৃহস্পতিবার তুষারপাত হয়েছে। চার বছরের মধ্যে প্রথমবারের মতো টোকিও এবং আশেপাশের এলাকায় ভারি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবছর শীতে টোকিওতে সাধারণত এক বা দুইবার তুষার পড়ে। ভারি তুষারপাতের ঘটনা সেখানে বিরল। গত এক সপ্তাহ ধরে নিম্নচাপ এবং কম তাপমাত্রার কারণে সেখানে তীব্র ঠাণ্ডা পড়ছে।

স্থানীয় সময় বিকাল তিনটার দিকে তুষার পড়তে শুরু করে। প্রায় পাঁচ সেন্টিমিটার পুরু তুষার পড়েছে সেখানে। সন্ধ্যার সময়েও তুষার পড়া অব্যাহত রয়েছে। আট সেন্টিমিটার তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৩৬ বছর বয়সী অফিস কর্মী মিসাকি তাকাহাসি বলেন, ‘আমার কোম্পানি আগে বাড়ি যাওয়ার পরামর্শ দেয়নি, ফলে আমাকে স্বাভাবিক সময়ে যেতে হবে আর আগামীকাল স্বাভাবিকভাবেই কাজে যোগ দিতে হবে কিন্তু আশা করছি ট্রেন বন্ধ হওয়ার আগে বাড়ি ফিরতে পারবো।’ তিনি বলেন, ‘আমি যে ট্রেনে চড়ি তা ঠাণ্ডায় বন্ধ হয়ে যায় ফলে আমি তুষারপাত নিয়ে শঙ্কায় আছি।’

তাপমাত্রা কমা অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ পিচ্ছিল রাস্তার বিষয়ে সতর্ক করে দিয়েছে। যদিও তুষারের মধ্যে শিশুরা আনন্দে খেলাধুলা করছে আর অন্যরাও তা উপভোগ করছে। ২৬ বছরের স্নাতক শিক্ষার্থী তোসিফুমি কোবায়াসি বলেন, ‘যানবাহন বাতিল হলে বিড়ম্বনায় পড়তে হয়, তা না হলে হাল্কা তুষারপাত দেখতে ভালোই লাগে, আমার পছন্দ।’

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম