দিনে ১০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিতে চায় জাপান

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৩

শিগগিরই দৈনিক ১০ লাখ মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দিতে চায় জাপান। সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে উদ্ভূত সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় এই লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জাপান টুডে।

দেশটিতে গত সপ্তাহে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়েছে।

সরকারি হিসাবে, গত শুক্রবার পর্যন্ত জাপানের ১২৫ মিলিয়ন মানুষের মধ্যে মাত্র ৪ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার শট পেয়েছে।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোর তুলনায় জাপানে বুস্টার ডোজের হার অনেক কম। সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অবিলম্বে বুস্টার ডোজ নিতে আগ্রহীদের এটি সরবরাহে সরকারের উদ্যোগের কথা জানান।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম