১১৯ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ১৮:৪৭আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২১:৩৫

১১৯ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিত জাপানি নারী কানে তানাকা। সোমবার স্থানীয় কর্মকর্তারা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

১৯০৩ সালের ২ জানুয়ারি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা অঞ্চলে জন্মগ্রহণ করেন কানে তানাকা। ওই বছরই রাইট ভ্রাতৃদ্বয় প্রথমবারের মতো উড্ডয়ন করেন এবং প্রথম নারী হিসেবে মেরি কুরি নোবেল পুরস্কার লাভ করেন।

কিছু দিন আগেও তানাকা তুলনামূলক সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি একটি নার্সিং হোমে থাকতেন। সেখানে তিনি বোর্ড গেমস এবং গণিতের সমস্যা সমাধান করতেন। চকলেট ছিল তার খুব পছন্দের।

একসময় নুডলসের দোকান, কেকের দোকানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তানাকা। এক শতক আগে ১৯২২ সালে তিনি হিদেও তানাকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার সন্তানের জন্মের পর আরেকটি শিশু দত্তক নেন তিনি।

হুইলচেয়ার ব্যবহার করে ২০২১ সালের টোকিও অলিম্পিকের টর্চ রিলেতে অংশ নিতে চেয়েছিলেন কানে তানাকা। কিন্তু মহামারির কারণে তার সেই পরিকল্পনা ভেস্তে যায়।

২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কোনটি ছিল। তার উত্তর ছিল, ‘এখন’।

ওই সময়ে তার দৈনন্দিন রুটিনের একটি বর্ণনা উঠে এসেছিল। সেখানে সকাল ৬টায় ঘুম থেকে ওঠা এবং বিকালে গণিত ও ক্যালিগ্রাফি অনুশীলনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, জাপানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যা রয়েছে। দেশটিতে প্রায় ২৮ শতাংশ মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম